চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 পূর্বাহ্ন 05, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মরক্কো ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপপর্ব থেকেই দারুণ ছন্দে মরক্কো। রাউন্ড অব ৩২ এ নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে আশরাফা হাকিমির দল। শেষ ষোলোতে সহ-আয়োজক কানাডার বিপক্ষেও ধারাবাহিক আফ্রিকার দেশটি। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে আজেদিন ওনাহির জোড়া গোলে কানাডাকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে মরক্কো। শেষ আটের লড়াইয়ে প্রতিপক্ষ পাবে ফ্রান্স ও প্যারাগুয়ে ম্যাচের জয়ী দলকে।

হিউস্টন এনআরজি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক লড়াইয়ে মাতে দুদল। গোলের চেষ্টা করেছিল দুদলই, এমনকি সুযোগও আদায় করেছিল বেশ কয়েকবার। তবে ডেডলক ভাঙতে পারেনি কোনো দলই। প্রথমার্ধ শেষ গোলশূন্য সমতায়।

বিরতি থেকে ফিরে ৫ মিনিটের মাথায় লিড আদায় করে নেয় মরক্কো। ম্যাচের ৫০ মিনিটে ডান প্রান্তে পাওয়া ফ্রি-কিকে আশরাফ হাকিমি বল পাঠান বক্সের কাছাকাছি থাকা আজেদিন ওনাহিকে। দারুণ শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার।

সমতায় ফেরার মরিয়া চেষ্টায় একসঙ্গে অনেক খেলোয়াড়কে সামনে তুলে আনে কানাডা। ৮২ মিনিটে সেই সুযোগই কাজে লাগায় মরক্কো। বল দখলে নিয়েই দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা।

থ্রু পাসে বল পান ব্রাহিম দিয়াজ। সামনে এগিয়ে এসে বল বাড়িয়ে দেন ওনাহিকে। কোনো ভুল না করে পোস্ট লক্ষ্য করে জোরালো শটে বল জালে জড়ান। ২-০তে এগিয়ে যায় মরক্কো।

এরপর যোগ করা সময়ের অষ্টম মিনিটে কানাডার জালে তৃতীয়বারের মতো বল জালে জড়ান সুফিয়ান রাহিমি। ৩-০তে জয় নিশ্চিত করে মরক্কো।

Tags: কানাডাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমরক্কোরাউন্ড অব-১৬রাউন্ড অব-৩২লিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

Next Post

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

Next Post
ফ্রান্সের ফুটবল খেলোয়াড় এমবাপে গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

ফ্রান্সের ফুটবল খেলোয়াড়রা কোয়ার্টার ফাইনালে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT