চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

দেশ নিয়ে কিংবদন্তী আফজাল হোসেনের আক্ষেপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 04, জুলাই 2026
in বিনোদন
A A
প্রখ্যাত ব্যক্তিত্বের হাসিমুখ, কালো পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সমসাময়িক নানা ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের ভাবনা তুলে ধরেন কিংবদন্তী অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। এবার তিনি লিখেছেন বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যাখ্যা, বিভাজন এবং দেশপ্রেমের সংকট নিয়ে।

নিজের ফেসবুক পোস্টে আফজাল হোসেন বলেন, প্রায়ই তিনি শুনতে ও দেখতে পান ‘বাংলাদেশ চীনমুখী হয়ে যাচ্ছে’, ‘বাংলাদেশ পাকিস্তানমুখী’, কিংবা ‘বাংলাদেশ ভারতমুখী’— এমন নানা মন্তব্য। এসব বক্তব্য তার কাছে কষ্টদায়ক এবং দেশের প্রতি অসম্মানজনক বলেই মনে হয়।

তিনি লেখেন, “বাংলাদেশকে আমার বাংলাদেশই মনে হয়, মোটেও কোনো দেশমুখী মনে হয় না। মনে হয় না, তার জন্য গর্বিতবোধ করি। দেশ হরেকরকম মানুষের, ভাবনাও বিচিত্র। কিন্তু সব ভাবনায় যদি বিশ্বাস করতে হয়, তাহলে একদিনও শান্তি নিয়ে ঘরে ফেরা যাবে না।”

মানুষের চিন্তাভাবনাকে একটি ‘রান্নাঘরের’ সঙ্গে তুলনা করে আফজাল হোসেন বলেন, অনেক মানুষের মন যেন সারাবছর শুধু নেতিবাচক মন্তব্য তৈরির জায়গায় পরিণত হয়েছে। সেখানে ইতিবাচকতার চেয়ে সমালোচনাই বেশি প্রাধান্য পায়।

দেশ নিয়ে অযাচিত মন্তব্য অনেকের কাছে স্বস্তির হলেও, তার কাছে তা বেদনা ও হতাশার কারণ বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়,“যে দেশ আমার, যে দেশ আত্মার অংশ, তার চরিত্র সম্পর্কে হুট করে কোনো মন্তব্য করে অনেক মনে সুখ শান্তি জোটে কিন্ত বহু জনের কাছে দেশ সম্পর্কে মন্দ মন্তব‍্য শোনা স্বস্তির নয়। বেদনার, হতাশারও।”

রাজনৈতিক বিভাজনের প্রসঙ্গ টেনে এই গুণী অভিনেতা বলেন,“নদীর থাকে দুটো তীর। রাজনৈতিক দলের কাছে মন বন্ধক দিয়ে রাখা মানুষদের প্রধান সমস‍্যা হচ্ছে, তারা চেনে জানে এবং বুঝিয়ে বিশ্বাস করাতে চায় নদী হয় এক তীরের।”

এ বিষয়ে তিনি আরো বলেন,“দলকে মনের বারো আনা দিয়ে যারা মাত্র চার আনা প্রেম দেশের জন‍্য রাখে নিশ্চয়ই তারা দেশের নয়, দলের মানুষ। যারা বারো আনা প্রেমের পাল্লায় পড়ে দেশ বিশ্লেষণ, মানুষকে ব‍্যখ‍্যা করে, সে ব‍্যখ‍্যা একচোখা, একপেশে হওয়ারই কথা।”

স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়েও আমরা প্রকৃত অর্থে ‘দেশের হয়ে উঠতে পারিনি’ বলেও আক্ষেপ প্রকাশ করেন আফজাল হোসেন।

পোস্টের শেষদিকে তিনি লেখেন, “পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি। দেশ তা নিয়ে দুঃখপ্রকাশ করে না। যখন দেশকে অন‍্য দেশমুখী বলে নিজেদের কাতরতা প্রকাশ করি দেশ তখন হাসে। হাসে আর মনে মনে বলে, কবে মানুষ হবি? তোদের পূর্বপুরুষরা ভাষার জন‍্য প্রাণ দিয়েছে, স্বাধীনতার জন‍্য আত্মত্যাগ করেছে, দেশ পেয়েছিস “ফ্রি”তে তাই মায়া জন্মায়নি। দেশকে মনে করিস ভাড়া বাসা। তোরা যেদিন দেশকে নিজের বলে ভাবতে পারবি, দেশ নিয়ে এতো অনুযোগ, অভাব অভিযোগ থাকবে না।”

Tags: আফজাল হোসেনদেশদেশপ্রেমলিড বিনোদনশিল্পশিল্পী
Previous Post

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

Next Post

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

Next Post
Lionel Messi dribbling football against opponents in a match. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

প্রেমে পড়া দম্পতি একে অপরের মুখে হাত রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT