চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শততম টেস্টটা ওরা উপভোগ করুক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 13, মার্চ 2017
in স্পোর্টস
A A

একদিন পরেই শততম টেস্ট। রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থকদের। সাবেক ক্রিকেটাররাও এর বাইরে নন। ক্রিকেট বিশ্লেষক ও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করে যাওয়া রকিবুল হাসান সেই রোমাঞ্চে ভেসে গেলেও চাচ্ছেন মাইলফলকের ম্যাচটি দলে থাকা ক্রিকেটাররা উপভোগই করুক।

মাইলফলকের টেস্টের আগে রকিবুল বললেন, ‘শততম টেস্ট ম্যাচটা ওরা উপভোগ করুক। নিজেদের সেরা ক্রিকেট খেলুক। তারপর যা হওয়ার হবে।’

সিরিজের প্রথম টেস্টে হেরে দলের অবস্থা সুবিধাজনক নয়। রকিবুল ক্রিকেটারদের নির্ভার থাকতে বললেও বাস্তবতা ভিন্ন। সমতায় ফিরতে হলে যেখানে জয়ের বিকল্প নেই, সেখানে চাপ তো কিছুটা থাকছেই।

উদযাপনের ম্যাচ কতটুকু স্মরণীয় করে রাখতে পারবেন মুশফিকরা সেজন্য অপেক্ষা করতে হচ্ছে। বুধবার মাঠে নামার আগে জয়-পরাজয়ের থেকে টেস্টের দীর্ঘ এই পথ চলাকেই বড় করে দেখছেন রকিবুল।

‘বলার অপেক্ষা রাখে না এটা বড় একটা মাইলফলক। অভিষেক টেস্ট, ৫০তম টেস্ট, এভাবে করে ১০০তম টেস্ট দোরগোড়ায়। যদিও ১৬ বছরে আমাদের মাত্র ১০০টি টেস্ট। তবুও অসাধারণ একটা মাইলফকের সামনে আমরা।’

স্মরণীয় টেস্টের আগে বাংলাদেশের কম টেস্ট খেলা নিয়েও আক্ষেপ ঝরল এক সময়কার বাংলাদেশ দলের অধিনায়কের কণ্ঠে। রকিবুল সেটির একটি ব্যাখ্যাও টানলেন, ‘টেস্ট কম, সেটার কারণও আছে। আমরা দুর্বল ছিলাম। বড় বড় দলগুলো খেলতে চাইতো না। আমাদের এখানে আসতে চাইতো না। আবার ডাকতোও না। তবে এখন পরিস্থিতি কিছুটা বদলেছে। ক্রিকেট ভালো খেলছে বাংলাদেশ। ভালো ক্রিকেট খেলার জন্য জৌলুস বেড়েছে। ভালো খেলে বলেই দর্শক মাঠে ভিড় করছে। সবমিলিয়ে চাহিদা তৈরি হচ্ছে অন্য দলগুলোর কাছেও। সামনে হয়তো টেস্টের সংখ্যা আরো বাড়বে।’

শততম টেস্ট নিয়ে রকিবুলের ভাবনা:

Tags: বাংলাদেশের শততম টেস্ট
Previous Post

দৌড়ঝাঁপ ছাড়াই পর্যটন সেবা পেতে ভরসা বাড়ছে অনলাইনে

Next Post

বিজ্ঞান চর্চায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে ‌’বিডিজেএসও গার্লস ক্যাম্প’

Next Post

বিজ্ঞান চর্চায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে ‌'বিডিজেএসও গার্লস ক্যাম্প'

ভাংচুরের শঙ্কায় ঢাবি-জাবি’র বাস চলাচল বন্ধ 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT