চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
1:38 অপরাহ্ন 04, জুলাই 2026
in জনপদ, মৌলভীবাজার
A A
শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের সদস্যরা ব্যান্ড উৎসবে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অডিটোরিয়ামে রক গানের উচ্ছ্বাস, মঞ্চজুড়ে একের পর এক ব্যান্ডের পরিবেশনা, দর্শকের করতালি আর প্রিয় গানগুলোর সঙ্গে কণ্ঠ মেলানো, সব মিলিয়ে উৎসবের আবহে অনুষ্ঠিত হলো শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের ব‌্যান্ড উৎসব।

শুক্রবার (৩ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আয়োজনে দর্শকে ছিল উপচে পড়া ভীড়। দীর্ঘ বিরতির পর ধারাবাহিক আয়োজনের এই আসরে ব্যান্ড সংগীতপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জন‌প্রিয় কন্ঠ‌শিল্পী সু‌মিত পাল জানান, ২০১২ সালে মাত্র ছয়টি ব্যান্ড নিয়ে যাত্রা শুরু করা শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশন (এসবিএ) দীর্ঘ ১৪ বছরের পথচলায় শ্রীমঙ্গলের ব্যান্ড সংগীতকে সুসংগঠিত একটি প্ল্যাটফর্মে পরিণত করেছে। সেই পথচলার ধারাবাহিকতায় আয়োজিত এসবিএ ভোল-১১ এ অংশ নেয় শ্রীমঙ্গলের ১০টি ব্যান্ড।

পরিবেশনা শুরু হয় ড্রিফ্টলিন ব্যান্ডের মাধ্যমে। এরপর একে একে মঞ্চ মাতায় আওলোরন, বেটেল লিফ, অভ্র, সেক্টর ৩, থ্রিল, ইউনিটি, মিঙ্গাল, উই এবং সবশেষে প্রহর ।

অনুষ্ঠানের প্রথম পর্বে সেক্টর ৩-এর পরিবেশনার আগে শ্রীমঙ্গলের ব্যান্ড সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কনক কান্তি কর পান্নাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এরপর প্রয়াত গীতিকার ও সুরকার এ. কে. আনামকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। ‘সুরমা নদীর তীরে আমার ঠিকানারে’, ‘ও মায়ার চান্দেরে’সহ অসংখ্য কালজয়ী গানের এই স্রষ্টার সাংস্কৃতিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের সদস্য ভাই বুলবুল আনামের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় পুরো অডিটোরিয়াম আবেগঘন পরিবেশে রূপ নেয়।

দ্বিতীয় পর্বে শ্রীমঙ্গলের ব্যান্ড সংগীতের বিকাশে বিশেষ অবদানের জন্য যোশেফ দাশগুপ্ত (যশো), জয় সরকার এবং মশিউর রহমান রিপনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্যান্ড সংগীতের পাশাপাশি মানবিক একটি উদ্যোগও নেওয়া হয়। ব্লাড ক্যান্সারে আক্রান্ত শ্রীমঙ্গলের জয়নগর এলাকার ১৯ বছর বয়সী তরুণ তূর্য রায়-এর চিকিৎসার জন্য দর্শকদের কাছে আর্থিক সহায়তার আহ্বান জানানো হয়। উপস্থিত অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এই মানবিক উদ্যোগে সাড়া দেন।

আয়োজকদের পক্ষ থেকে আ‌রো জানানো হয়, ২০১২ সালে ছয়টি ব্যান্ড নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটিতে বর্তমানে ১৭টি সদস্য ব্যান্ড দল রয়েছে। গত ১৪ বছরে নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় ৪০০ জন শিল্পী এসবিএ-এর ব্যানারে মঞ্চে পরিবেশনা করেছেন।

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক প্রিতম দেব বলেন, ‘শ্রীমঙ্গলে ব্যান্ড সংগীতের ধারাবাহিকতা ধরে রাখা এবং নতুন শিল্পীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের লক্ষ্য। দর্শকদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

দীর্ঘ সময় ধরে চলা এই আয়োজনে ব্যান্ডপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে এসবিএ ভোল-১১ পরিণত হয় শ্রীমঙ্গলের অন্যতম বড় ব্যান্ড উৎসবে।

Tags: শ্রীমঙ্গল
Previous Post

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

Next Post

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

Next Post
শিশু রোহিঙ্গা শিশুর জন্য অক্সিজেন মাস্ক ব্যবহার করছে চিকিৎসক. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দিচ্ছেন, দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT