চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 04, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের কোচের প্রেস কনফারেন্সে মুখোমুখি প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে কঠিন ম্যাচটি খেলে ফেলেছে আর্জেন্টিনা। দুবার এগিয়ে যেয়েও কেপ ভার্দের বিপক্ষে সমতায় আসতে হয় বিশ্বচ্যাম্পিয়নদের। কোনরকম ছাড় দেয়নি নবাগত দেশটি। তবে লিওনেল মেসিদের অভিজ্ঞতা এবং ফুটবল শৈলীতে শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জিতে নিজেদের জানান দিয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে সেটা মনে করিয়ে দিলেন বিশ্বচ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনি।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের ২৯ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। ৫৯ মিনিটে দেরয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। অমীমাংসিত শেষ হয় ৯০ মিনিট, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৩ মিনিটে বিশ্বচ্যাম্পিয়নদের আবারও লিড এনে দেন লিসান্দ্রো মার্টিনেজ। সিডনি লোপেস ক্যাব্রালের গোলে ১০৩ মিনিটে ফের সমতায় ফেরে কেপ ভার্দে। অবশেষে ১১১ মিনিটে ফের লিড নিয়ে আর্জেন্টিনাকে জেতান ক্রিস্টিয়ান রোমেরো। কর্নার থেকে মেসির কিকে আসা বল তার হেডে জালে যায় প্রতিপক্ষের একজনের মাথায় ছোঁয়া দিয়ে।

পরে স্কালোনি বলেছেন, ‘এটাই আর্জেন্টিনা! যদি এটা না বোঝেন, তবে বোঝা কঠিন। আমরা আর্জেন্টাইনরা এটা বুঝবই, কারণ কোনকিছুই সহজে আসে না।’

তবে ম্যাচে আর্জেন্টিনার জয় আনতে বেশ কষ্ট পোহাতে হয়েছে। ম্যাচ শেষে সে কথা বলতে ভোলেননি কোচ। বলেছেন, ‘এটা সত্যিই কঠিন ম্যাচ ছিল। সবসময় ইতিবাচক দিকগুলোর উপর মনোযোগ দিতে হয়। এই দলটা কখনও হাল ছাড়ে না। প্রতিপক্ষকেও কৃতিত্ব দিতে হবে। কেপ ভার্দে প্রমাণ করেছে তারা একটি দুর্দান্ত দল। তারা সর্বস্ব দিয়ে খেলেছে।’

এ জয়ে সেরা ষোলোতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ মিশর। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টা মুখোমুখি হবে দুদল।

Tags: কেপ ভার্দেপ্রেস কনফারেন্সফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

Next Post

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

Next Post
শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের সদস্যরা ব্যান্ড উৎসবে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

শিশু রোহিঙ্গা শিশুর জন্য অক্সিজেন মাস্ক ব্যবহার করছে চিকিৎসক. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT