চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 পূর্বাহ্ন 04, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রিয়াদ শহরের আকাশে সৌদি আরবের কিংডম সেন্টার ভবন দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও অলাভজনক সংস্থার জন্য সম্পত্তি মালিকানার বিস্তারিত নীতিমালা প্রকাশ করেছে সৌদি আরব। নতুন এই বিধিমালার মাধ্যমে বিদেশিদের সম্পত্তি কেনা, মালিকানা হস্তান্তর এবং রিয়েল এস্টেট সংক্রান্ত সব লেনদেনের জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর পাশাপাশি কঠোর তদারকি ও জরিমানার বিধান রাখা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, নতুন নির্বাহী বিধিমালায় বলা হয়েছে, সৌদি আরবে কোনো বিদেশি ব্যক্তি সম্পত্তি কেনা বা রিয়েল এস্টেট-সংক্রান্ত অধিকার অর্জনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত ডিজিটাল পরিচয়পত্র সংগ্রহ, নিজ নামে সৌদি ব্যাংক হিসাব খোলা এবং সেই পরিচয়ের সঙ্গে যুক্ত একটি সৌদি মোবাইল নম্বর নিবন্ধন করতে হবে। এর মাধ্যমে ক্রেতার পরিচয় যাচাই এবং আর্থিক ও আইনি লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। নতুন নীতিমালার গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো—

  • বিদেশি ব্যক্তিদের জন্য নতুন শর্ত: সম্পত্তি কেনার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত ডিজিটাল পরিচয়পত্র (ডিজিটাল আইডি) সংগ্রহ, নিজ নামে সৌদি ব্যাংক হিসাব খোলা এবং নিবন্ধিত সৌদি মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক।
  • বিদেশি কোম্পানির জন্য নিবন্ধন বাধ্যতামূলক: সম্পত্তির মালিক হতে হলে কোম্পানিকে বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষ প্রকৃত মালিকদের তথ্য প্রকাশ, অনুমোদিত সৌদি পরিচয়পত্রধারী প্রতিনিধি নিয়োগ এবং সৌদি আরবে ব্যাংক হিসাব খুলতে হবে।
  • মালিকানা পরিবর্তনের তথ্য জানানো: কোনো কোম্পানির মালিকানায় ৫ শতাংশ বা তার বেশি পরিবর্তন হলে অথবা কোম্পানির নিয়ন্ত্রণ কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন এলে ১৫ দিনের মধ্যে বিনিয়োগ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
  • বিদেশি অলাভজনক সংস্থার জন্য বিধান: এসব সংস্থাকে ন্যাশনাল সেন্টার ফর নন-প্রফিট সেক্টর ডেভেলপমেন্টে নিবন্ধন করতে হবে। নিয়ন্ত্রণকারী ব্যক্তিদের তথ্য প্রকাশ, অনুমোদিত প্রতিনিধি নিয়োগ এবং সৌদি ব্যাংক হিসাব পরিচালনা বাধ্যতামূলক করা হয়েছে।
  • একক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু: রিয়েল এস্টেট জেনারেল অথরিটি (রেগা) একটি সমন্বিত ইলেকট্রনিক প্ল্যাটফর্ম চালু করবে। বিদেশিদের সব সম্পত্তি ক্রয়-বিক্রয়, মালিকানা হস্তান্তর ও আবেদন এই প্ল্যাটফর্মের মাধ্যমেই সম্পন্ন হবে।
  • ইলেকট্রনিক পেমেন্ট বাধ্যতামূলক: সম্পত্তির মালিকানা হস্তান্তরের আগে সৌদি সেন্ট্রাল ব্যাংক অনুমোদিত ইলেকট্রনিক পদ্ধতিতে সব আর্থিক লেনদেন সম্পন্ন করতে হবে।
  • একই পরিবারের একাধিক বাড়ি কেনায় সীমাবদ্ধতা: বিদেশি স্বামী-স্ত্রী ও সন্তানদের একই পরিবারের নির্ভরশীল সদস্য হিসেবে গণ্য করা হবে। বিবাহ বিচ্ছেদ না হলে বা সন্তানের বয়স ২৫ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত পৃথকভাবে আরেকটি আবাসিক সম্পত্তি কেনা যাবে না।
  • বিদেশি অংশীদার থাকা সৌদি কোম্পানির জন্য নিয়ম: নির্ধারিত শর্তে ব্যবসায়িক কার্যক্রম বা কর্মীদের আবাসনের জন্য মক্কা ও মদিনা ছাড়া অন্য এলাকায় সম্পত্তি কেনা যাবে। অনুমোদিত মালিকানা অঞ্চলে আইনের শর্ত পূরণ সাপেক্ষে অতিরিক্ত অনুমোদন ছাড়াই সম্পত্তি অধিগ্রহণ করা যাবে।
  • লেনদেন ফি নির্ধারণ: রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনায় বিদেশিদের সম্পত্তি-সংক্রান্ত লেনদেনে ২ শতাংশ ফি আরোপ করা হয়েছে।
  • ফি থেকে অব্যাহতি: উত্তরাধিকারসূত্রে সম্পত্তি বণ্টন, আদালতের চূড়ান্ত রায়, জনস্বার্থে অধিগ্রহণ, সরকারি প্রতিষ্ঠান বা ওয়াকফে দান, নির্ধারিত সময়ের মধ্যে সম্পত্তি ফেরত দেওয়া এবং আরও কয়েকটি বিশেষ ধরনের লেনদেন এই ফি থেকে অব্যাহতি পাবে।
  • ডিজিটাল নোটিশ বৈধ: নিবন্ধিত ইলেকট্রনিক প্ল্যাটফর্ম বা অনুমোদিত সৌদি মোবাইল নম্বরে পাঠানো বার্তাকে আইনগত নোটিশ হিসেবে গণ্য করা হবে।
  • পরিদর্শন ও বাস্তবায়ন: রেগা-নিযুক্ত পরিদর্শকদের তদন্ত ও অনিয়ম শনাক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে। তবে শাস্তি দেওয়ার আগে অপরাধের ধরন অনুযায়ী ১০ থেকে ১৮০ দিনের মধ্যে অনিয়ম সংশোধনের সুযোগ দেওয়া হবে।

মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে সম্পত্তির মালিকানা অর্জনের চেষ্টা করলে সর্বোচ্চ এক কোটি সৌদি রিয়াল জরিমানা করা যাবে। এছাড়া ভুয়া তথ্য প্রদান, পরিদর্শনে বাধা, অনিয়ম সংশোধনে ব্যর্থতা বা মালিকানা পরিবর্তনের তথ্য গোপন করার মতো অপরাধে সর্বোচ্চ ৪০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

Tags: সম্পত্তিসৌদি আরব
Previous Post

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

Next Post

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

Next Post
শহরে গরমে মানুষজন ঠাণ্ডা পানীয় ও ছাতা নিয়ে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT