চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 পূর্বাহ্ন 04, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মিশরের ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের শেষ বত্রিশে দারুণ এক লড়াই শেষে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মিশর। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকা ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানেই স্নায়ুর লড়াইয়ে এগিয়ে থেকে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নেয় আফ্রিকার প্রতিনিধিরা।

ডালাসে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর, টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে মিশর। জয়ে বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল মিশর। ১৯৩৪ সালের আসরে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল দলটি। দীর্ঘ ৯২ বছর পর আবার নকআউট পর্বে ফিরে এসে এবার প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল মিশর।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিশর। এর ফলও পেয়ে যায় ১৩ মিনিটে। ফ্রি-কিক থেকে নেয়া পরিকল্পিত আক্রমণে মোহাম্মেদ সালাহ বল বাড়িয়ে দেন ইমাম আশুরের উদ্দেশে। প্রথম প্রচেষ্টা প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলেও দ্বিতীয় সুযোগটি কাজে লাগিয়ে হেডে বল জালে পাঠান আশুর। তাতেই এগিয়ে যায় মিশর।

প্রথমার্ধে ১-০তে এগিয়ে থেকেই বিরতিতে যায় আফ্রিকার দলটি। তবে বিরতির পর ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ৫৫ মিনিটে ফ্রি-কিক থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে ভুল করেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। তাতে নিজেদের জালে বল জড়ালে ১-১ গোলে সমতায় ফিরে অস্ট্রেলিয়া।

এরপর অবশ্য দুদলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। নির্ধারিত সময়ের বাকি অংশে এবং অতিরিক্ত ৩০ মিনিটেও উভয় দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে শুরু থেকেই ছন্দ হারায় অস্ট্রেলিয়া। প্রথম শটেই হ্যারি সটারের নেয়া কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। অন্যদিকে মিশরের হয়ে একে একে মাহমুদ সাবের, রামি রাবিয়া, সালাহ ও আবদেল মাগিদ চারজনই সফলভাবে স্পট কিক থেকে গোল করেন।

অস্ট্রেলিয়ার হয়ে জ্যাকসন আরভিন ও আওয়ার মাবিল গোল করলেও চতুর্থ শটে লুকাস হ্যারিংটনের প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। এতে পঞ্চম শট নেয়ার আর প্রয়োজন হয়নি। ৪-২ ব্যবধানে টাইব্রেকার জিতে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে মিশর।

Tags: অস্ট্রেলিয়াফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমিশরলিড স্পোর্টসসালাহসেমিলিড ২০২৬
Previous Post

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

Next Post

মেসির ২০তম বিশ্বকাপ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

Next Post
আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে, বিশ্বকাপের ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ২০তম বিশ্বকাপ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী প্রার্থীরা ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT