চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

তরুণ প্রযোজক ও নায়ক মুন্না খানের স্বীকারোক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 অপরাহ্ন 03, জুলাই 2026
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে একজন যুবক সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার প্রবাসী ব্যবসায়ী মুন্না খান প্রযোজিত ও অভিনীত দ্বিতীয় ছবি ‘তছনছ’ গেল ঈদুল আজহায় মুক্তি পায়। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটি ঈদের অন্যান্য ছবির ভিড়ে তেমন হলও পায়নি। যে কয়টি হল পেয়েছিল সেখানকার দর্শকরা সিনেমাটি দেখে হতাশা প্রকাশ করেছেন!

স্বভাবতই এর প্রভাব পড়েছে ‘তছনছ’-এর বক্স অফিসেও! এর ফলে ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।

শুক্রবার এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে ‘তছনছ’-এর ব্যবসায়িক ভরাডুবির কথা স্বীকার করেন প্রযোজক ও অভিনেতা মুন্না খান। বলেন, সত্য বললে ৪ কোটি টাকা লস হয়েছে। এখনও কিছু সিনেমা হলে চলছে। যারা দেখতে পারেনি পরে ইউটিউবে দেখবে।

কেন এত লস হলো জানতে চাইলে মুন্না খান বলেন, আমাদের হল নেই। সরকার ৪০০ সিনেমা করে দিক, ই-টিকেট করে দিক, রিলিজের আগে যেন সিন্ডিকেটে পড়তে না হয় এবং রিলিজের জন্য কারও কাছে যেতে না হয় তাহলে ছবি চলবে।

শিল্পী সমিতির নির্বাচনে মুন্না খান

এই তরুণ বলেন,“কাজী হায়াত, মালেক আফসারী, দেলোয়ার জাহান ঝণ্টুর মতো সিনিয়র পরিচালকরা কেউ সিনেমা বানাচ্ছে না। তারা জানে চার কোটি টাকা ইনভেস্ট করলে প্রযোজক টাকা পাবে না। অথচ আগে সিনেমার টাকায় তারা পাঁচতলা বাড়ি করেছে কোটি কোটি টাকা আয় করেছে।”

আর্থিকভাবে এতো ক্ষতির পরেও সিনেমা বানানোর দরকার কী- এমন প্রশ্নে মুন্না খান বলেন, সিনেমা তৈরিও একটা ব্যবসা। আমি সিনেমা বানাচ্ছি বলে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, নইলে তো নিতেন না।

‘তছনছ’-এর আগে ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে আরেকটি ছবি করেছিলেন মুন্না খান। সেটিও দর্শক গ্রহণ করেনি। এই নায়ক জানান, আগামী বছর ঈদে তার আরও একটি ছবি আসবে।

Tags: কাজী হায়াতঝন্টুতছনছমুন্না খানলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
Previous Post

মেসিকে নিয়ে বলার মতো আরেকটি গল্প আছে: তেভেজ

Next Post

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

Next Post
আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

বাংলাদেশের মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT