চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ পেলেন যারা

নেট দু‌নিয়ায় অপরূপ শ্রীমঙ্গল

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
8:42 অপরাহ্ন 03, জুলাই 2026
in - সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A
প্রাপ্ত কনটেন্ট ক্রিয়েটররা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরূপ শ্রীমঙ্গলকে নেট দু‌নিয়ায় যারা প‌রি‌চিত ক‌রিয়ে দিয়ে‌ছেন সেসব নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটরদের সম্মা‌নিত করেছে সাপ্তা‌হিক চায়ের জনপদ।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বর্ণাঢ‌্য আয়োজনের মধ‌্য দিয়ে ৭০ জন কনটেন্ট ক্রিয়েটরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান।

চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড ২০২৬-এর প্রধান আয়োজক মো. তোফায়েল আহমেদ পাপ্পু জানান, নির্মাতাদের ইতিবাচক, সৃজনশীল ও মানসম্মত কনটেন্ট তৈরিতে উৎসাহিত ও সম্মানিত করার লক্ষ্যে ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো কনটেন্ট নির্মাতাদের কাজের স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হয়েছে ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড–২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. নাজিম আল কোরেশী রাফাত, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মোছাব্বির আলী মুন্না, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশি নৃত্যশিল্পীরা চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড ২০২৬ উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড–২০২৬’-এর জন্য গত ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। এরপর যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হয়। মনোনীতদের মধ্যে ২ মে বিকেল ৫টা থেকে ৬ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেই ভোটের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জন বিজয়ী নির্বাচিত হন।

ন্যাচারাল অ্যান্ড লাইফস্টাইল ক্যাটাগরিতে বিজয়ী হন ইউসুফ শাহরিয়ার, মো. আল আমিন ইসলাম, ফাহিম আহমেদ, রোকসানা আফরিন শিমু, তানভীর আহমেদ, শিশির ধর, রাদিয়ান হোসেন ও মো. শহিদ। এন্টারটেইনমেন্ট অ্যান্ড কমেডি ক্যাটাগরিতে বিজয়ী হন দীপ চক্রবর্তী। ফুড অ্যান্ড রেসিপি ক্যাটাগরিতে বিজয়ী হন কাজী ফয়সল আহমেদ রিয়াদ এবং অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ী হন মো. ফারহান তানভীর ফাহিম।

চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির বার্তা দিতে অতিথি, বিজয়ী ও অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে কাঠাল, জাম, নিম ও কৃষ্ণচূড়া গাছের চারা উপহার দেওয়া হয়। আয়োজকদের এই ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রশংসা কুড়ায়।

পুরস্কার বিতরণী শেষে অতিথিরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটররাও এই স্বীকৃতিকে তাদের ভবিষ্যৎ কাজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

Tags: কনটেন্ট ক্রিয়েটরচায়ের জনপদ
Previous Post

১০০ হাফেজ ও ৫ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা

Next Post

৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

Next Post
কক্সবাজার জেলা ও বাংলাদেশের অন্যান্য জেলার মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

একজন বৃদ্ধের মৃত্যুতে শোক প্রকাশ করছে স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT