চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ প্রায় ৫০ হাজার

নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২ হাজার ৬০০ জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 03, জুলাই 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
অচেতন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার অভিযানে এই সাফল্যের মধ্যেও দেশটিতে এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২ হাজার ৬০০ জনে পৌঁছেছে।

এবিসি নিউজের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ২ জুলাই উপকূলীয় কাটিয়া লা মার এলাকায় ধসে পড়া একটি সাততলা ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী নিরাপত্তাকর্মী হার্নান গিলকে জীবিত উদ্ধার করা হয়। দীর্ঘ ও জটিল উদ্ধার অভিযান শেষে তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে আসার সময় উপস্থিত উদ্ধারকর্মী ও স্বজনরা উল্লাসে ফেটে পড়েন। হার্নান গিলের স্ত্রী গুসবিমার গঞ্জালেস বলেন, স্বামীর জীবিত ফিরে আসা তাদের জন্য ‘অলৌকিক ঘটনা’।

উদ্ধারকারীরা জানান, গিলকে জীবিত রাখতে ধ্বংসস্তূপের ভেতরে পাইপের মাধ্যমে ১০ লিটারের বেশি পানি এবং একটি টিউব দিয়ে অক্সিজেন সরবরাহ করা হয়। শেষ পর্যায়ে প্রায় ৩০ জন উদ্ধারকর্মী ধ্বংসাবশেষ সরিয়ে এবং দুইজন তিন মিটার দীর্ঘ একটি টানেল খনন করে তার কাছে পৌঁছাতে সক্ষম হন। ২৪ জুন আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৫৯৫ জন নিহত এবং ১২ হাজার ৪০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস। তিনি আরও জানান, মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৮৬২টির বেশি আফটারশক অনুভূত হয়েছে।

আন্তর্জাতিক উদ্ধার সংস্থা (আইআরসি) জানিয়েছে, এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের খুঁজে বের করতে উদ্ধারকারীরা দিন-রাত অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা কমে আসছে। গত এক সপ্তাহে অবশ্য আরও কয়েকটি অলৌকিক উদ্ধারের ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে ১২০ ঘণ্টা আটকে থাকার পর দুই সন্তানের জনক এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া ভূমিকম্পের দুই দিন পর ধসে পড়া একটি অ্যাপার্টমেন্ট থেকে ১৮ দিন বয়সী শিশুসহ তার মাকেও জীবিত উদ্ধার করা হয়েছিল।

এদিকে বহু ভবন ধসে পড়ায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বিভিন্ন এলাকায় নিরাপদ পানি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে, হাসপাতালগুলোতে বাড়ছে চাপ। বিশেষজ্ঞরা সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। দুর্যোগ মোকাবেলায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মধ্যেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস দাবি করেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সামরিক ও বেসামরিক সহায়তা পাঠানো হয়েছে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tags: ভূমিকম্পভেনেজুয়েলা
Previous Post

দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান ১৪তম

Next Post

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

Next Post
বিশ্লেষণাত্মক সাউন্ড ওয়েভের ছবি, অডিও বা সিগন্যাল বিশ্লেষণে ব্যবহৃত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

স্বর্ণের গহনা ও অলংকারের দোকানে ঝলমলে সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT