চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ২৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 পূর্বাহ্ন 03, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৯১ জন। শহরটির মেয়র এই হামলাকে কিয়েভের ওপর পরিচালিত ‘সবচেয়ে বড় হামলা’ হিসেবে উল্লেখ করেছেন।

রয়টার্স জানিয়েছে, কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো টেলিগ্রামে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা ২৭ জনে পৌঁছেছে। হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে বলেও তিনি জানান।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, হামলায় একটি অ্যাম্বুলেন্স স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও অতীতের কিছু হামলায় প্রাণহানির সংখ্যা বেশি ছিল, সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এবার রুশ বাহিনী সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং রাজধানীর বিস্তীর্ণ এলাকায় একযোগে হামলা চালিয়েছে।

হামলার কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন যে, রাশিয়া বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। পরে হামলা শুরু হলে কিয়েভের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

কিয়েভ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর প্রায় ৫২ হাজার ৫০০ মানুষ ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪ হাজার ৫০০ শিশু ছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ সংখ্যক মানুষের আশ্রয় নেওয়ার ঘটনা।

এদিকে, হামলার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেনের হামলার জবাবে কিয়েভের সামরিক কারখানাগুলোকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জনে কিয়েভ সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে রাশিয়া।

তবে রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির অভিযোগ, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউক্রেনের ভাষ্য, আগ্রাসনকারী ও আত্মরক্ষাকারী পক্ষকে একইভাবে বিবেচনা করা উচিত নয়।

Tags: ইউক্রেনকিয়েভড্রোনরাশিয়া
Previous Post

ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কমিটি গঠন

Next Post

বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

Next Post
জ্বালানি তেলের দাম বৃদ্ধির গ্রাফ ও ড্রাম, অর্থনৈতিক উন্নতির চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিয়েগো এটা তোমার জন্য..

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT