চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিব বাহিনীর বীর যোদ্ধা মোয়াজ্জেম হোসেন আর নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2016
in বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধে বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) বা মুজিব বাহিনীর প্রথম ব্যাচের বীর যোদ্ধা, বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান চিকিৎসা মহাবিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও শিশু বিভাগের সাবেক প্রধান ডা. মোয়াজ্জেম হেসেন (৬৬) আর নেই।

তিনি আজ বিকেল তিনটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ব্লাডক্যান্সার মোকাবেলা করে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

ডা. মোয়াজ্জেম ১৯৫১ সালের ১৩ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈরে জন্মগ্রহণ করেন। তিনি ছাপাইর বিবি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৬ সালে মাধ্যমিক, জগন্নাথ কলেজ থেকে ১৯৬৮ সালে উচ্চ মাধ্যমিক, ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৭৪ সালে এমবিবিএস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে এফসিপিএস, যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস অব এডিনবরা থেকে ২০০০ সালে এফআরসিপি এবং পরবর্তীকালে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড অর্জন করেন। দেশে বিদেশে বহু জার্নালে তাঁর অসংখ্য গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে চিকিৎসকদের অনেক সংগঠন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ছাত্রলীগের নিউক্লিয়াসপন্থী অংশের রাজনীতিতে যুক্ত হন। ৬ দফা ও ১১ দফার আন্দোলনে তিনি বীরোচিত ভূমিকা রাখেন। ১৯৭২-৭৩ সালে তিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অনুসারী বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৭৩-৭৪ সালে কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।

স্বাধীন বাংলাদেশেও তিনি সকল ধরনের সামরিক-বেসামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র ও পেশাজীবীদের নেতৃত্ব দেন ও কারাভোগ করেন। মৃত্যুকালে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি। তারা তাঁর শোক সন্তপ্ত পরিবার, পরিজন, সহযোদ্ধা, সহকর্মী, ছাত্রছাত্রী ও গুণমুগ্ধদের গভীর সমবেদনা জানান।

গণভবন জামে মসজিদ সন্ধ্যা ৬টায় মরহুম ডা. মোয়াজ্জেম হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আসাদ গেটে কেয়ার হাসপাতালে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা জাননো হবে ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিকিৎসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা। জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।

Tags: মুজিব বাহিনী
Previous Post

মহড়ায় অংশ নিতে পাকিস্তানে রুশ সেনা

Next Post

তাসকিন-সানিকে মোস্তাফিজের অভিনন্দন

Next Post

তাসকিন-সানিকে মোস্তাফিজের অভিনন্দন

বাড়ি ফিরে উষ্ণ অভিনন্দনে সিক্ত তাসকিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT