চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলের নামে প্রতারণা: সতর্ক করল তিতাস গ্যাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 পূর্বাহ্ন 02, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তিতাস গ্যাসের লোগো সহ গ্যাসের চুলা জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস বিল আদায়ের নামে সক্রিয় প্রতারক চক্র সম্পর্কে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। প্রতিষ্ঠানটির দাবি, নিজেদের কর্মকর্তা পরিচয় দিয়ে কিছু প্রতারক গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

সম্প্রতি প্রকাশিত এক সতর্কবার্তায় তিতাস গ্যাস জানিয়েছে, প্রতারকরা মোবাইল ফোনে যোগাযোগ করে নিজেদের তিতাস গ্যাসের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। পরে তারা বকেয়া গ্যাস বিলের কথা বলে গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠানোর জন্য চাপ সৃষ্টি করছে।

এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকতে গ্রাহকদের কোনো অবস্থাতেই ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নম্বরে গ্যাস বিল পরিশোধ না করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। বলেছে, গ্যাস বিল কেবলমাত্র কোম্পানির নির্ধারিত ব্যাংক অথবা অনুমোদিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম বিকাশ, রকেট, উপায় ও ট্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে। এর বাইরে কোনো ব্যক্তি বা নম্বরে অর্থ পাঠানো নিরাপদ নয়।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গ্যাস বিল পরিশোধ বা অন্য কোনো সেবা সম্পর্কে সন্দেহ বা জটিলতা দেখা দিলে গ্রাহকরা তিতাস গ্যাসের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়া প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া যোগাযোগ নম্বরের মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছে, প্রতারণার ফাঁদে না পড়ে শুধুমাত্র অনুমোদিত মাধ্যমে বিল পরিশোধ করলেই এ ধরনের জালিয়াতি এড়ানো সম্ভব।

Tags: তিতাস গ্যাসপ্রতারণা
Previous Post

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

Next Post

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

Next Post
স্বর্ণের বার, মূল্যবৃদ্ধির কারণে নতুন রেকর্ড তৈরি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

বাংলাদেশের ময়মনসিংহ জেলার মানচিত্র ও অবস্থান দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে পরীক্ষার্থীর আত্মহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT