চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
10:02 অপরাহ্ন 01, জুলাই 2026
in জনপদ, ঠাকুরগাঁও
A A
নিখোঁজ চার স্কুলছাত্রী, সিলেট থেকে উদ্ধার, ছবি চারজন স্কুলছাত্রীর।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হওয়া সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টির পর আজ বুধবার (১ জুলাই) সিলেটের দক্ষিণ সুরমা এলাকার একটি বাসস্ট্যান্ড থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

​নিখোঁজ ও পরবর্তীতে উদ্ধার হওয়া ছাত্রীরা সবাই বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের বাসিন্দা এবং সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

তারা হলেন, খুশি (দশম শ্রেণি): মানিক চন্দ্রের মেয়ে, ​মল্লিকা (দশম শ্রেণি): বাঙ্কু দেবনাথের মেয়ে, ​ঋতু দেবনাথ (দশম শ্রেণি): রমেশ দেবনাথের মেয়ে ও ​সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি): আকালু দেবনাথের মেয়ে।
​
​পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে ওই চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে প্রাইভেট শেষে নির্দিষ্ট সময় পার হলেও তারা বাড়িতে ফিরে আসেনি। এরপর সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার। ​একই সঙ্গে গ্রামের চার স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিখোঁজ সন্তানদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারগুলোর। কোনো উপায় না পেয়ে অবশেষে স্বজনরা বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
​
স্থানীয় বাসিন্দারা জানান, একসঙ্গে চারজন স্কুলপড়ুয়া মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো এলাকায় এক ধরনের আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছিল। তবে তাদের উদ্ধারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
​
​জিডি করার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিখোঁজ ছাত্রীদের অবস্থান শনাক্তের পর সিলেট জেলা পুলিশের সহযোগিতায় আজ বুধবার সিলেটের দক্ষিণ সুরমা এলাকার একটি বাসস্ট্যান্ড থেকে তাদের উদ্ধার করা হয়।
​
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ​‘আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিখোঁজ চার ছাত্রীর সন্ধান মিলেছে। সিলেটের দক্ষিণ সুরমা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। ছাত্রীদের দ্রুত ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তারা কেন এবং কীভাবে সেখানে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’

Tags: নিখোঁজ
Previous Post

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

Next Post

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

Next Post
আটক ৬ জনের ছবি, যারা প্রতারণার জন্য অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করেছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT