চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 01, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন জেনারেল ধীরাজ শেঠ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ।

মঙ্গলবার (৩০ জুন) তিনি দেশটির ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়ে এমন এক সময়ে তিনি দায়িত্বভার গ্রহণ করলেন, যখন বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে। নতুন সেনাপ্রধান হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রায় ১৩ লাখ সদস্যের নেতৃত্ব দেবেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত জেনারেল ধীরাজ শেঠ মহারাষ্ট্রের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি উত্তর ভারতের মরুভূমি অঞ্চলের একটি বিশেষ সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীন সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত বিশেষ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

সামরিক অঙ্গনে তিনি একজন ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ হিসেবে পরিচিত। সেনাপ্রধান হওয়ার আগে তিনি সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’-এর উপ-সেনাপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

জেনারেল ধীরাজ শেঠের দায়িত্ব গ্রহণের পাশাপাশি ভারতীয় সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়েও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সেনাবাহিনীর নতুন সহ-সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। তিনি বাহিনীর সামরিক পরিকল্পনা, কৌশলগত কার্যক্রম এবং সক্ষমতা উন্নয়নের বিষয়গুলো তদারকি করবেন।

এদিকে ১ জুলাই থেকে ভারতীয় বিমানবাহিনীতেও বড় ধরনের রদবদল কার্যকর হয়েছে। এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হয়ে নতুন সহ-বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত।

একই সঙ্গে সেনাবাহিনীর বিভিন্ন আঞ্চলিক কমান্ডেও নতুন নেতৃত্ব নিয়োগ দেওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের কমান্ডার-ইন-চিফ হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা। আর সাউদার্ন কমান্ডের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর।

অন্যদিকে, লেহ অঞ্চলে মোতায়েন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে। তিনি লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লার স্থলাভিষিক্ত হয়েছেন।

Tags: নতুন সেনাপ্রধানভারত
Previous Post

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

Next Post

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

Next Post
জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকার গেটের ছবি, বাংলা ভাষায় লেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

পদ্মা সেতুর দৃশ্য, আকাশ ও পানির মাঝে বিস্তৃত সেতু. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT