চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 01, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নতুন পুলিশ ইউনিফর্মের উদ্বোধন, পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। নতুন পোশাকে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট পরতে দেখা গেছে পুলিশ সদস্যদের। পর্যায়ক্রমে দেশের সব পুলিশ সদস্য নতুন ইউনিফর্ম পাবেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (১ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন আলী হোসেন ফকির। অনুষ্ঠানে তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়। একই অনুষ্ঠানে মোসলেহ উদ্দিন আহমদ-কে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছায়নি। যারা নতুন পোশাক পেয়েছেন, তারা সেটি পরেই দায়িত্ব পালন করছেন। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ সংস্কারের দাবির পাশাপাশি ইউনিফর্ম পরিবর্তনের দাবিও ওঠে। পরে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

সে সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের শার্টের রং লোহা-ধূসর এবং প্যান্টের রং কফি-বাদামি ধূসর নির্ধারণ করা হয়। ২০২৫ সালের ২৫ নভেম্বর সেই নতুন ইউনিফর্ম পরে মাঠে নামে পুলিশ সদস্যরা। তবে ওই পোশাক নিয়ে মাঠপর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং অনেক সদস্য নতুন রঙের ইউনিফর্ম নিয়ে আপত্তি জানান। পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশের ইউনিফর্ম পুনরায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন রঙ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিকের। শার্টে চারটি পকেট ও সামনে সাতটি বোতাম থাকবে। প্রজ্ঞাপনে জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী সদস্যদের পোশাক এবং মাথার আবরণের রঙেও পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী গাঢ় নীল শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহার করা হবে।

নতুন বিধান অনুযায়ী নারী পুলিশ সদস্যরা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। এছাড়া নারী সদস্যরা চাইলে অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক পরার সুযোগও রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে মৌসুমভিত্তিক পোশাকের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার নির্দেশনা দেওয়া হয়েছে।

Tags: নতুন ইউনিফর্মপুলিশ সদর দপ্তরপুলিশ সদস্যবাংলাদেশ পুলিশরাজউকরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
Previous Post

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

Next Post

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

Next Post
ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন জেনারেল ধীরাজ শেঠ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকার গেটের ছবি, বাংলা ভাষায় লেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT