চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে খাত থেকে বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 অপরাহ্ন 01, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের ছবি, তিনি বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ আর্থিক বিবরণীতে উঠে এসেছে তার আয়ের নতুন চিত্র। ২০২৫ সালের প্রকাশিত আর্থিক ঘোষণাপত্র অনুযায়ী, গত বছরে ক্রিপ্টোকারেন্সি খাত থেকেই তিনি ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন, যা তার ঐতিহ্যবাহী রিয়েল এস্টেট ব্যবসার আয়কেও ছাড়িয়ে গেছে।

আজ (১ জুলাই) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত ৯২৭ পৃষ্ঠার আর্থিক ঘোষণাপত্রে ট্রাম্পের বিভিন্ন ব্যবসা ও বিনিয়োগ থেকে অর্জিত আয়ের বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, তার বিপুল আয়ের বড় অংশ এসেছে নিজস্ব মিম কয়েন এবং পারিবারিক মালিকানাধীন ক্রিপ্টো প্রতিষ্ঠান থেকে।

প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিন আগে চালু হওয়া ‘ট্রাম্প মিম কয়েন’ থেকে রয়্যালটি বাবদ ট্রাম্প ৬৩৫ মিলিয়ন ডলার আয় করেছেন। যদিও পরবর্তীতে এই ডিজিটাল মুদ্রাটির বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এছাড়া তার সন্তানদের এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সন্তানদের প্রতিষ্ঠিত ক্রিপ্টো প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল’ থেকে ট্রাম্পের আয় ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি।

একসময় বিটকয়েনকে প্রতারণা বলে সমালোচনা করা ট্রাম্পের জন্য এখন ক্রিপ্টোকারেন্সিই সবচেয়ে বড় আয়ের উৎস হয়ে উঠেছে।

আর্থিক বিবরণীতে দেখা যায়, রিয়েল এস্টেট ও গলফ ব্যবসা থেকেও তিনি শত শত মিলিয়ন ডলার আয় করেছেন। ফ্লোরিডার ডোরালে অবস্থিত তার গলফ ক্লাব থেকে ১২২ মিলিয়ন ডলার এবং মার-এ-লাগো ক্লাব থেকে প্রায় ৭৭ মিলিয়ন ডলার আয় হয়েছে।

এছাড়া নিউ জার্সির বেডমিনস্টার, ফ্লোরিডার জুপিটার এবং স্কটল্যান্ডের টার্নবেরির গলফ ক্লাবগুলোর প্রত্যেকটি থেকে ৩০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প ব্র্যান্ডের বিভিন্ন পণ্য বিক্রিও তার আয়ের বড় উৎস। আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্প ব্র্যান্ডের ঘড়ির রয়্যালটি থেকেই এসেছে ৪ দশমিক ৭ মিলিয়ন ডলার। পাশাপাশি ট্রাম্প-থিমযুক্ত বাইবেল, স্নিকার, সুগন্ধি ও গিটার বিক্রি করেও তিনি কয়েক মিলিয়ন ডলার আয় করেছেন।

Tags: ক্রিপ্টোকারেন্সিডোনাল্ড ট্রাম্প
Previous Post

বাংলায় তুরস্কের জনপ্রিয় সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন’

Next Post

বক্স অফিসে ভরাডুবি, ক্ষতি হতে পারে হাজার কোটি!

Next Post
Supergirl in action with a blue background and Superman logo. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে ভরাডুবি, ক্ষতি হতে পারে হাজার কোটি!

উঁচু ভবনে প্লেনের ধাক্কা, ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা এখনও রহস্য, নীরব চীনা কর্তৃপক্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT