চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

মতিউর রহমান চৌধুরী by মতিউর রহমান চৌধুরী
6:38 পূর্বাহ্ন 01, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
England football team celebrating after scoring a goal in a match. Channel i News - চ্যানেল আই নিউজ

ডালাস থেকে: ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা। একের পর এক চমক। কপাল বুঝি বলে এটাকেই। সারাক্ষণ পাহারায়ও থাকলেন তিনজন। মাত্র এক মিনিটের জন্য মুক্তি পেয়ে কাজটা সেরেই ফেললেন। যিনি সবসময় প্রতিশোধের আগুনে জ্বলতে থাকেন। প্রচণ্ড জেদিও। ল্যাবরেটরিতে তৈরি যেন এক আধুনিক যুগের গ্ল্যাডিয়েটর। সেই আর্লিং হালান্ডের গোলে নরওয়ে শেষ ষোলোতে পৌঁছে গেল। আগামী রোববার ব্রাজিলের মুখোমুখি হবেন তারা।

অ্যান্টনিও নুসার গোলে এগিয়ে ছিল নরওয়ে। তখনও পর্যন্ত আইভরিকোস্টের অনেকটা নিয়ন্ত্রণেই ছিল বল। অভিজ্ঞতার অভাবে সুযোগ পেয়েও তারা গোল করতে ব্যর্থ হয়। ৭৪ মিনিটে চারজনকে কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আমাদ ডায়ালো চমৎকার একটি গোল করেন। খেলায় অনেকটাই নাটকীয়তা তৈরি হয়। তখন গ্যালারির দৃশ্য বদলে যায়। উত্তেজনা মাঠ ছাড়িয়ে পুরো ফুটবল বিশ্বে।

ইউরোপের গোলমেশিনখ্যাত সুপারস্টার হালান্ড সারাক্ষণই মার্কিংয়ের মধ্যই ছিলেন। ৮৬ মিনিটে প্যাট্রিক বার্গের পাঠানো বলে খুব সহজেই হালান্ড বাজিমাত করে ফেলেন। ডিফেন্সের ভুলে অলৌকিকভাবে বলটা জালে পৌঁছে দেন তিনি। আর এটাই হচ্ছে অভিজ্ঞতা। এটাই একজন সুপারস্টারের কাজ। এই বিশ্বকাপে এ নিয়ে হালান্ডের গোলের সংখ্যা পাঁচ। নরওয়ের জার্সিতে নিজের খেলা শেষ ১৩ ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন তিনি। প্রতিদিন ছয় হাজার ক্যালরি গ্রহণ করা হালান্ড আজ তার আরেক শক্তি দেখালেন বটে।

৬৯ হাজার মানুষ খেলাটি স্টেডিয়ামে উপভোগ করেছেন। খেলার শেষে নরওয়ের প্লেয়ার এবং সমর্থকরা আনন্দে মেতে থাকেন অনেকক্ষণ।

Tags: আইভরি কোস্টনরওয়েফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোরাউন্ড অব-৩২লিড স্পোর্টসসেমিলিড ২০২৬হালান্ড
Previous Post

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

Next Post

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

Next Post
তেল ডিপো সমূহের আকাশের নিচে বিস্তৃত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT