চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার’ এর নিবন্ধন শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 পূর্বাহ্ন 01, জুলাই 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
চ্যানেল আই অনলাইন স্পেলিং স্টার ২০২৬ প্রতিযোগিতা উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা মাধ্যম স্কুল এবং মাদ্রাসার ৪র্থ-৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশের সবচেয়ে বড় ইংরেজি বানানের প্রতিযোগিতা ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার’ এর জন্য নিবন্ধন শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) এ তথ্য জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

আয়োজকরা জানান, ১ জুলাই রাত ১২টা ১ মিনিটে নিবন্ধন শুরু হচ্ছে। পুরো জুলাই মাসজুড়ে রেজিস্ট্রেশন চলবে। রেজিস্ট্রেশন করা যাবে ৩১ জুলাই রাত ১২টা পর্যন্ত।

এর আগে, গত ২০ জুন দুপুরে চ্যানেল আই স্টুডিওতে শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬ এর প্রচার উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই বার্তা বিভাগের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাসুদুল আমীন শাহীন এবং রিজিওনাল রিড প্রিন্সিপ্যাল মিলন সরকার।

সংবাদ সম্মেলনে জাহিদ নেওয়াজ খান তার বক্তব্যে বলেন, চ্যানেল আই এবং রিয়েলিটি শো এই দুটি বিষয় যেন একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হোক গানের ক্ষেত্রে অথবা নাচের ক্ষেত্রে, বাংলা বানানের ক্ষেত্রে কিংবা ইংরেজি বানানের ক্ষেত্রে, প্রায় সব ক্ষেত্রেই রিয়েলিটি শোয়ের অনেক ভালো ভালো উদাহরণ চ্যানেল আই ইতোপূর্বেই দিয়েছে। সেই প্রেক্ষিতেই এবার চ্যানেল আইতে শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘স্পেলিং স্টার ২০২৬’।

আগস্ট মাসে রাজধানীর দুটি ভেন্যুসহ দেশের ৩৫টি জেলা সদরে প্রাথমিক বাছাই হবে। সর্বমোট ৩৫০/৪০০ শিক্ষার্থীকে নিয়ে এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব বিভাগীয় পর্যায়ে শুরু হবে। বিভাগীয় পর্যায়ের বাছাইয়ের শেষে ১০০ জন শিক্ষার্থী মূল পর্ব অংশ নেবে। এই ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে চ্যানেল আইতে প্রচার শুরু হবে রিয়েলিটি শোর মূল পর্ব। প্রচার হবে চ্যানেল আই’র পর্দায়।

এই রিয়েলিটি শো’র নিয়ম কানুন ও অন্যান্য তথ্যাধি পাওয়া যাবে চ্যানেল আই ও শাহীন শিক্ষা পরিবারের অফিসিয়াল পেইজ ও ওয়েবসাইটে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইংরেজি ভাষা ও বানান শিক্ষায় প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের দক্ষভাবে গড়ে তেলাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

অভিভাবকদের মাধ্যমে লগইন করো: www.channelionline.com/sefspellingstar

Tags: শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আইস্পেলিং স্টার ২০২৬
Previous Post

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

Next Post

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

Next Post
প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানের ছবি, বাংলাদেশি ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

মেক্সিকো ফুটবল দল জয় উদযাপন করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেক আয়োজক শেষ ষোলোতে, ইকুয়েডরকে বিদায় করে ছুটছে মেক্সিকো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT