চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

১০ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে এই কনসার্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 অপরাহ্ন 30, জুন 2026
in বিনোদন
A A
রক-মেটাল ব্যান্ডের পারফরম্যান্সের দৃশ্য, আলো ও মঞ্চের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের রক ও মেটাল সংগীতপ্রেমীদের জন্য আসছে বছরের অন্যতম বড় আয়োজন ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এই মেগা মিউজিক ফেস্টিভ্যাল।

লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠিতব্য এই উৎসবে দেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী ব্যান্ড আর্টসেল ও অর্থহীনসহ মোট ৮টি ব্যান্ড একই মঞ্চে পারফর্ম করবে। বাকি ব্যান্ডগুলো হলো ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।

আয়োজকদের মতে, এবারের উৎসবের অন্যতম আকর্ষণ দীর্ঘ বিরতির পর অর্থহীনের মঞ্চে ফেরা। একই সঙ্গে প্রথমবারের মতো ‘আর্টসেল’-এর নতুন ট্যুরিং ভোকালকে নিয়ে ব্যান্ডটির পরিবেশনা দেখার সুযোগ পাবেন দর্শক। দীর্ঘ সময় পর ক্রিপ্টিক ফেইটও মঞ্চে ফিরছে।

আয়োজকরা জানিয়েছেন, কনসার্টে থাকছে আধুনিক স্টেজ প্রোডাকশন, উন্নতমানের সাউন্ড ও লাইটিং এবং দীর্ঘ সময়ের লাইভ পারফরম্যান্স। গেট খুলে দেওয়া হবে দুপুর ২টায়। অনুষ্ঠান শুরু হবে দুপুর আড়াইটায়। রাত ৮টায় প্রবেশপথ বন্ধ হয়ে যাবে এবং কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত।

ইতোমধ্যে অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’ প্ল্যাটফর্মে। এবারের ওভারলোড ফেস্টিভ্যালের টাইটেল স্পন্সর এক্স ফোর্স। কো-পাওয়ার্ড স্পন্সর অনার মোবাইল, বেভারেজ পার্টনার কোকা-কোলা এবং টিকিটিং পার্টনার গেট সেট রক।

আয়োজকদের ভাষ্য, ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’ শুধু একটি কনসার্ট নয়, বরং দেশের লাইভ রক ও মেটাল সংগীতপ্রেমীদের অন্যতম বড় মিলনমেলা হতে যাচ্ছে।

Tags: অর্থহীনআর্টসেলক্রিপ্টিক ফেইটবাংলা ব্যান্ডরক ব্যান্ডলিড বিনোদন
Previous Post

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

Next Post

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Next Post
বঙ্গোপসাগর বাংলাদেশ পুলিশ ইউনিটের বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT