চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 পূর্বাহ্ন 30, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভূমিকম্পে বিধ্বস্ত ভবন ও উদ্ধারকর্মীদের দৃশ্য, ভেনেজুয়েলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মধ্য-উত্তর ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পাঁচ দিন পরও ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত থাকলেও সময়ের সঙ্গে বাড়ছে প্রাণহানির সংখ্যা। সর্বশেষ সরকারি হিসাবে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৭১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত ২৪ জুন আঘাত হানা এই বিধ্বংসী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ১২ হাজারের বেশি বাসিন্দা। এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

দুর্যোগ মোকাবিলায় জাতিসংঘের তত্ত্বাবধানে ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগবে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় ভেনেজুয়েলা সরকার ও জাতিসংঘ যৌথভাবে ১০ হাজার মৃতদেহ সংরক্ষণের ব্যাগ (বডি ব্যাগ) সংগ্রহের উদ্যোগ নিয়েছে। জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী জিয়ানলুকা রামপোলা জানান, রোববার (২৮ জুন) ধ্বংসস্তূপ থেকে আরও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বর্তমানে ২৭টি দেশের দুই হাজারের বেশি উদ্ধারকর্মী এবং ১৬০টিরও বেশি প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর ৪০টি দলে বিভক্ত হয়ে দিন-রাত উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দেশের সাতটি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছে লা গুয়াইরা রাজ্য এবং রাজধানী কারাকাসের ডিস্ট্রিটো ক্যাপিটাল এলাকায়। সেখানে প্রায় আড়াই হাজার ভবন ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বড় একটি অংশ সম্পূর্ণ ধসে পড়েছে।

সামগ্রিক পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে জিয়ানলুকা রামপোলা বলেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এমন পরিবেশে পরিচালিত হচ্ছে যেখানে প্রতিটি মুহূর্তেই নতুন ঝুঁকি তৈরি হচ্ছে।

এরই মধ্যে প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলেছে। মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত প্রায় ৫০০টি আফটারশক বা পরবর্তী কম্পন রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার (২৯ জুন) ভোরে অনুভূত ৫ দশমিক ২ মাত্রার কম্পনটি উল্লেখযোগ্য।

অন্যদিকে, দুর্গত এলাকায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের কাজ আরও জটিল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Tags: ভূমিকম্পভেনেজুয়েলামৃতের সংখ্যা
Previous Post

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা

Next Post

কেন জুলাইয়ের উত্থানকে সমর্থন করেছিল প্রথম আলো!

Next Post
প্রস্তুত আলোচক একজন পুরুষ, সাদা শার্ট পরা, আলোচনার জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন জুলাইয়ের উত্থানকে সমর্থন করেছিল প্রথম আলো!

বয়স্ক ব্যক্তি স্মার্টফোন ব্যবহার করছেন, চোখে চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT