চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 পূর্বাহ্ন 30, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তানে পাকিস্তানের হামলার পর ধ্বংসস্তূপ ও আহতদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। নয়াদিল্লির ভাষ্য, এই হামলা আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর নির্লজ্জ আক্রমণ এবং এটি পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

এনডিটিভি জানিয়েছে, সোমবার (২৯ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায়। বিবৃতিতে পাকিস্তানকে সরাসরি দায়ী করে বলা হয়, সীমান্তের বাইরে সামরিক অভিযান চালিয়ে ইসলামাবাদ নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট থেকে দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে। ভারতের দাবি, পাকিস্তানের বেপরোয়া আচরণের সর্বশেষ উদাহরণ এই হামলা।

বিবৃতিতে বলা হয়, এমন হামলা পাকিস্তানের বেপরোয়া আচরণের ধারাবাহিক ধারা এবং দেশের সীমানার বাইরে মরিয়া সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে অভ্যন্তরীণ ব্যর্থতাকে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টাকেই প্রতিফলিত করে। ভারত নিহত আফগান পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে এবং আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।

সম্প্রতি করাচির একটি আধাসামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলায় পাকিস্তানের তিন সেনাসদস্য নিহত হন। ওই ঘটনায় তিন হামলাকারীও নিহত হন এবং একজনকে গ্রেপ্তার করা হয়। হামলার দায় স্বীকার করে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সহযোগী সংগঠন জামাত-উল-আহরার।

এর পরই আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর দাবি করে পাকিস্তান। ইসলামাবাদের ভাষ্য, অভিযানের লক্ষ্য ছিল জঙ্গিদের আস্তানা ধ্বংস করা। তবে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৬৩ জন আহত হয়েছেন।

এদিকে, করাচির হামলার পেছনে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে বলে পাকিস্তান অভিযোগ করলেও তার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ভারত ওই অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানকে আত্মসমালোচনার পরামর্শ দেয়। এর একদিন পরই আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান।

Tags: আফগানিস্তানপাকিস্তান
Previous Post

ভাষার ব্যবহার ও অপব্যবহার

Next Post

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

Next Post
ভূমিকম্পে বিধ্বস্ত ভবন ও উদ্ধারকর্মীদের দৃশ্য, ভেনেজুয়েলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

প্রস্তুত আলোচক একজন পুরুষ, সাদা শার্ট পরা, আলোচনার জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন জুলাইয়ের উত্থানকে সমর্থন করেছিল প্রথম আলো!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT