চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু সুরক্ষায় সংবাদমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 পূর্বাহ্ন 30, জুন 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিশুদের নিরাপত্তা ও সুরক্ষায় সংবাদমাধ্যমের গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু সুরক্ষা ও প্রারম্ভিক বিকাশ নিশ্চিত করতে সরকার, উন্নয়ন সংস্থা এবং গণমাধ্যমকে আরও সমন্বিত ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, শিশুদের নিয়ে শুধু ঘটনাভিত্তিক সংবাদ নয়, প্রয়োজন ধারাবাহিক, অনুসন্ধানী ও সমাধানমুখী সাংবাদিকতা। এ ধরনের প্রতিবেদন জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নীতিনির্ধারণেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সোমবার (২৯ জুন) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, শিশুর সার্বিক বিকাশ ও সুরক্ষা বিষয়ক উচ্চপর্যায়ের মিডিয়া নীতিনির্ধারক ও গেটকিপারদের সঙ্গে এক পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন।

সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এ সভায় সহযোগিতা করে সিনারগোস।

সভায় সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান বলেন, শিশুর জন্মের আগে থেকে বেড়ে ওঠার প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ, সরকার ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। তবে শিশুদের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ ও কার্যকর বাস্তবায়নে এখনও ঘাটতি রয়েছে।

মাসরুরুজ্জামান বলেন, কয়েক বছর আগেও পানিতে ডুবে শিশুমৃত্যুর খবর শুধু ঘটনাভিত্তিক প্রতিবেদনে সীমাবদ্ধ ছিল। এখন গণমাধ্যমে অনুসন্ধানী, বিশ্লেষণধর্মী ও সমাধানমুখী প্রতিবেদন বাড়ছে। এর ফলে নীতিনির্ধারকদের দৃষ্টিতেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

তিনি শিশু অধিকার ও সুরক্ষার বিষয়গুলোকে গণমাধ্যমের নিয়মিত অগ্রাধিকারে রাখার আহ্বান জানান।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে সিনারগোসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রিজওয়ানুল হক খান বলেন, এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের প্রারম্ভিক বিকাশ নিশ্চিত করতে কমিউনিটিভিত্তিক শিশু যত্ন কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, প্রকল্পের প্রথম ধাপে দুই লাখের বেশি শিশু সেবা পেয়েছে এবং প্রায় ৫০০ শিশু সফলভাবে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে। এসব শিশুর আত্মবিশ্বাস, সামাজিক দক্ষতা ও শিক্ষাজীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।

রিজওয়ানুল হক খান বলেন, প্রথম ধাপ শেষ হওয়ার পরও আট হাজার কেন্দ্রের মধ্যে প্রায় দুই হাজার কেন্দ্র স্থানীয় উদ্যোগে কোনো আর্থিক সহায়তা ছাড়াই পরিচালিত হচ্ছে, যা প্রকল্পটির গ্রহণযোগ্যতা ও স্থায়িত্বের ইতিবাচক উদাহরণ।

তিনি আরও জানান, প্রকল্পটির নতুন প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে এবং কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এশা হুসাইন, আইসিবিসি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ তারিকুল ইসলাম, চৌধুরী ও চরচা ডটকমের সম্পাদক সোহরাব হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিশু সুরক্ষা নিয়ে একটি শক্তিশালী প্রতিবেদনও সমাজে পরিবর্তন আনতে পারে। তাই পানিতে ডুবে শিশুমৃত্যু, শিশুর বিকাশ ও নিরাপত্তার মতো বিষয়গুলোতে গণমাধ্যমকে আরও সক্রিয়, ধারাবাহিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় জানানো হয়, প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৩০ জেলার ৭৯ উপজেলায় কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। প্রায় সাত লাখ শিশুকে সাঁতার প্রশিক্ষণ এবং প্রায় তিন লাখ শিশুকে কমিউনিটি চাইল্ড কেয়ার সেন্টারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এ কার্যক্রমে প্রায় ১৩ হাজার চাইল্ড কেয়ার সেন্টার ও ২৬ হাজার কেয়ারগিভার যুক্ত থাকবেন।

সভায় অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষা, প্রারম্ভিক শৈশব বিকাশ ও পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

Tags: শিশু সুরক্ষাশিশুর প্রারম্ভিক বিকাশসংবাদমাধ্যমসমষ্টিসাঁতার প্রশিক্ষণ
Previous Post

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

Next Post

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

Next Post
বাতাসে দুলছে একটিমাত্র গাছ, ঝড়ের সময় সমুদ্রের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য ডলার ব্যাংকনোটের stacks. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT