চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিশ্রমিকের টাকা চাইতেই মারধরের শিকার অভিনেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 29, জুন 2026
in বিনোদন
A A
দুজন নারী শিশু চা পান করছেন, একজনের মুখে উদ্বেগের ভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের আলোচিত ছবি ‘লাপাতা লেডিস’ দিয়ে বিশেষভাবে নজর কেড়েছিলেন সতেন্দ্র সোনি। যদিও তেমন বিখ্যাত কেউ নন তিনি, কিন্তু তার মুখটা অনেকেরই চেনা। বলিউডের বেশ কয়েকটি আলোচিত ছবি-সিরিজে দেখা গেছে তাকে। সেই সতেন্দ্র এবার আলোচনায় ভিন্ন ইস্যুতে।

সম্প্রতি ইনস্টাগ্রামে কান্না জড়ানো একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। জানালেন, নতুন একটি ছবির কাজ করতে গিয়ে পরিচালকের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন। সেই সঙ্গে পূর্ণাঙ্গ পারিশ্রমিক থেকেও নাকি বঞ্চিত হয়েছেন তিনি।

কান্না জড়ানো কণ্ঠে সতেন্দ্র বলেন, “আমার নাম সতেন্দ্র সোনি। আমি একজন অভিনেতা। একটি ছবির শুটিংয়ের জন্য এখানে এসেছিলাম। ছবির পরিচালক পুষ্পেন্দ্র জি। তিনি আমাকে ৫০ হাজার রুপি সাইনিং অ্যামাউন্ট দিয়ে বলেছিলেন, শুটিং শেষ হলে বাকি টাকা দেওয়া হবে। আজ আট দিনের শুটিং শেষ হয়েছে। আমি যখন পারিশ্রমিকের কথা বললাম, তখন তিনি আমাকে ব্যাগ গুছিয়ে চলে যেতে বলেন। এমনকি এটাও বলেন, ‘তোমাকে যেন আর হোটেলে না দেখি।’ মারধরেরও হুমকি দিয়েছেন।”

এরপরের অভিযোগ আরও গুরুতর। সতেন্দ্রর দাবি, পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তার স্ত্রী প্রগতি চৌহান গাড়ি নিয়ে ধাওয়া করেন এবং রাস্তার মাঝেই তাকে মারধর করেন। তার ভাষ্য, ‘আমরা তিনজন হাঁটছিলাম। তখন তারা গাড়ি নিয়ে আমাদের পিছু নেয়। আমাকে দেখে পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তার স্ত্রী প্রগতি চৌহান রাস্তার মাঝখানেই মারধর শুরু করেন। শ্রীধর ভাইয়া আমাকে বাঁচাতে এগিয়ে এলে পরিচালক তাকেও মারধর করেন।’

বিষয়টি নিয়ে পরিচালক পুষ্পেন্দ্র সিং এখনও পর্যন্ত প্রকাশ্যে কোন প্রতিক্রিয়া জানাননি। তবে নিরুপায় হয়ে মধ্যপ্রদেশের ওই এলাকা থেকে মুম্বাই ফিরে যান সতেন্দ্র। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতাও চেয়েছেন অভিনেতা।

Tags: 'লাপাতা লেডিস'
Previous Post

সাংবাদিক শ্যামল, বাবু, রূপা ও শাকিলের আটকাদেশ অব্যাহত: সিজেএর উদ্বেগ

Next Post

ফ্রান্সের পর জার্মানিতে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা

Next Post
জার্মানিতে পর্যটকরা গরমে বাইরে ঘুরে বেড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের পর জার্মানিতে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা

প্যারাগুয়ের কোচ গ্যাস্টাভো আলফারো সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির বিপক্ষে ‘জীবনের সেরা সুযোগ’ কাজে লাগাতে চায় প্যারাগুয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT