চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু হওয়ায় কলকাতার ব্যবসায়ীদের মিষ্টিমুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 পূর্বাহ্ন 29, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
কলকাতার ব্যবসায়ীদের মিষ্টিমুখ করে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসার উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর পুনরায় ভারতের পর্যটন ভিসা চালু হওয়ায় কলকাতার নিউমার্কেট চত্বরে বইছে আনন্দের হাওয়া। বাংলাদেশি পর্যটকদের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত এই বাজারের ব্যবসায়ীরা খুশিতে মিষ্টিমুখ করছেন। কলকাতার ব্যবসায়ীরা আশা করছেন, ভিসা চালুর ফলে সেখানে পুরোনো কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

রোববার (২৮ জুন) থেকে ভিসা কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত শনিবার (২৭ জুন) কলকাতার নিউমার্কেটের মারকুইস স্ট্রিট-ফ্রিস্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বাংলাদেশি অতিথিদের আগমনকে কেন্দ্র করে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতার নিউমার্কেট এলাকায় সিসিটিভি নজরদারি আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি পর্যটকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং কোনো সমস্যায় পড়লে দ্রুত সহায়তা দেওয়ার উপায় নিয়েও মতবিনিময় করেন ব্যবসায়ীরা। বাংলাদেশি অতিথিদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ বজায় রাখাই ছিল বৈঠকের মূল লক্ষ্য।

বৈঠক শেষে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে নিউমার্কেট চত্বরের প্রায় ৩৬টি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হয় এবং সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তা যাচাই করা হয়।

দীর্ঘদিন পর পর্যটন ভিসা চালুর আনন্দে বৈঠক শেষে নিজেদের মধ্যে মিষ্টিমুখ ও মিষ্টি বিতরণ করেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। তারা আশাবাদী, সরকারের এই সিদ্ধান্তে নিউমার্কেট আবার তার চেনা প্রাণচঞ্চল রূপ ফিরে পাবে।

নিউমার্কেটের বস্ত্র ব্যবসায়ী সঞ্জয় মজুমদার বলেন, ‘শুধু মেডিকেল ভিসার ওপর নির্ভর করে ব্যবসা চালানো সম্ভব ছিল না। ফলে পরিবহন থেকে শুরু করে গোটা এলাকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করছি আবার আগের মতো পরিস্থিতি ফিরবে।’

নিউমার্কেটের সুপরিচিত খাবারের হোটেল কস্তুরী বা খালেকের কর্মচারী সাইফ উদ্দিন জানান, ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। শুধু মেডিকেল ভিসায় যারা আসছিলেন, তাদের ওপর নির্ভর করে ব্যবসা চলছিল না। পর্যটন ভিসা চালু হওয়ায় আমরা ভীষণ খুশি। আমরা আশাবাদী, ফের আগের মতো জমজমাট ব্যবসা হবে।

Previous Post

আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান, নিহত ২৯

Next Post

৩ হাজার কোটি টাকার প্রকল্প – প্রশ্নবিদ্ধ

Next Post
বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ হাজার কোটি টাকার প্রকল্প - প্রশ্নবিদ্ধ

বিশেষ ঐতিহ্যবাহী সোনার গহনা, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি প্রতিফলিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে স্বর্ণের দাম ভরিতে কমেছে ৩ হাজার ২২৬ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT