চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন!

জীবনের নতুন অধ্যায় নিয়ে মুখ খুললেন ইলিয়াস কোবরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 28, জুন 2026
in বিনোদন
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে আছেন, পটভূমিতে সাদা দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

চলচ্চিত্রে খল অভিনেতা হিসেবে পরিচিত ইলিয়াস কোবরা। বিশেষ করে মার্শাল আর্টধর্মী সিনেমাগুলো করে তিনি বেশি পরিচিতি পান। আশির দশকে ‘মারকশা’ সিনেমার মাধ্যমে নায়ক রুবেলের সহযোগিতায় এবং সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে ইলিয়াস কোবরার।

ওই ছবিতে একাধিক ভিলেনের মধ্যে ইলিয়াস কোবরা ছিলেন একজন। সেখানে তিনি ‘কোবরা‘ নামে অভিনয় করেছিলেন। এরপর থেকেই তিনি ইলিয়াস কোবরা নামে পরিচিত হয়ে ওঠেন। চলচ্চিত্র নির্মাণ কমে যাওয়ায় ধীরে ধীরে এই অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন ষাটোর্ধ্ব ইলিয়াস কোবরা।

ইলিয়াস কোবরা বলেন, “এমনও সময় গেছে, মাসে ৪৫টি সিনেমায় কাজ করেছি। যত সিনেমা হতো, সবখানেই আমি থাকতাম। এভাবে প্রায় ৭০০ সিনেমায় অভিনয় করেছি। কিন্তু তখন কোনো সঞ্চয় করিনি। সেই সময় ভুলেও মাথায় আসেনি, একদিন সিনেমা হল থাকবে না, সিনেমাও হবে না।”

কয়েক বছর আগে থেকে তাবলীগ করা শুরু করেন ইলিয়াস কোবরা। সিনেমা থেকে নিজেকে গুটিয়ে ফিরে যান কক্সবাজারের টেকনাফে।

সেখানকার নোয়াখালীপাড়া গ্রামে বসবাস করেন তিনি। কোবরা জানান, তার তিন সন্তানের একজন প্রকৌশলী, একজন একটি ল-ফার্মে চাকরি করেন, আরেকজন ব্যবসা করেন।

কথা প্রসঙ্গে ইলিয়াস কোবরা জানান, তার নামে এলাকায় ‘ইলিয়াস কোবরা বাজার’ রয়েছে। স্থানীয়রা ভালোবেসেই বাজারটির নাম রেখেছেন।

তিনি বলেন, “গ্রামে ফিরে স্থানীয় মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছি। পাশাপাশি পানের বরজ ও পেঁপের চাষ করি। গরুর খামার আছে, হালচাষও করি। পাহাড়ি এলাকায় বাস করি বলে সামাজিক বিভিন্ন কাজেও সময় দিই। বয়স সত্তরের কাছাকাছি হলেও এখনও পুরোপুরি সুস্থ আছি।”

ইলিয়াস কোবরা বলেন, “সবাইকেই একদিন চলে যেতে হবে। তাই জীবনের এই সময়টা পরকালের জন্য প্রস্তুতি নিয়েই কাটানোর চেষ্টা করছি। তাবলীগ করি, হজ পালন করেছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। এখন এগুলোতেই শান্তি পাই। আগে অনেক ভুল করেছি, এখন আফসোস লাগে। আমি সবাইকে বলব, কেউ যেন সেই ভুল না করে। কারণ, আজ হোক বা কাল, আমরা কেউই চিরদিন এই দুনিয়ায় থাকব না।”

সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিলেও আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আরমান-মুক্তি প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন ইলিয়াস কোবরা। সেই উপলক্ষে তিনি টেকনাফ থেকে ঢাকায় এসেছেন। তিনি বলেন, “শিল্পীদের খেদমত করতে চাই, তাই নির্বাচন করছি।

Tags: ইলিয়াস কোবরারুবেললিড বিনোদনসিনেমাসোহেল রানা
Previous Post

নীলফামারীতে ক্যাসিনো জুয়াড়ি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৮

Next Post

‘বাংলাদেশ’ শুনেই ঘুরে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ

Next Post
বাংলাদেশের সংবাদ সংক্রান্ত ইভেন্টে এমিলিয়ানো মার্টিনেজের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশ’ শুনেই ঘুরে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ

অ্যাংরি বার্ডস সিনেমার চরিত্ররা বনজঙ্গলে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে কেমন জমলো ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT