চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিসোর্টে অতিথিদের জিম্মি করে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 28, জুন 2026
in - সেমি লিড, অপরাধ
A A
অর্থের জন্য চুরি ও চাঁদাবাজির অভিযোগে একজন যুবককে আটক করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিটি এআই দিয়ে বানানো

বান্দারবানের মাতামুহুরী নদীর পাড়ে এক রিসোর্টে দুই নারী অতিথিসহ এক ঠিকাদারকে আটকে রেখে মারধর, ভয়ভীতি, ব্ল্যাকমেইলিং এবং অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী বান্দারবান থানায় রাশেদ, অভি ও হৃদয়সহ অজ্ঞাত নামা আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, গত ২৫ জুন দুপুরে লং ভিউ স্টেশন রিসোর্টের মালিক ঠিকাদার আবু ছিদ্দিক তার পূর্ব পরিচিত দুই নারী অতিথির অনুরোধে নৌকা ভ্রমণের আয়োজন করেন। নৌকা চালক মো. শাহেদের মাধ্যমে তারা মানিকপুর ঘাট থেকে নৌকা নিয়ে যাত্রা শুরু করেন।

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে নৌকাটি ‘মাতামুহুরী রিভার সেট রিসোর্ট’-এর কাছাকাছি পৌঁছালে একজন নারী অসুস্থ হয়ে পড়েন। জরুরি সহায়তার জন্য নৌকার চালক সংশ্লিষ্ট রিসোর্ট মালিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে রিসোর্টে গেলে তাদের একটি কক্ষে যেতে বলা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অসুস্থ গেস্টের ব্যাগ দিতে কক্ষে প্রবেশ করার পর রিসোর্টের মালিক দরজা আটকে দেন এবং অনৈতিক প্রস্তাব দেন। অভিযোগকারী দাবি করেন, তিনি ও তার গেস্টরা এর প্রতিবাদ করলে পরে আরও কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাদের মারধর করেন।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে অভিযুক্তরা নারীদের একটি বাথরুমে নিয়ে আটকে রাখে এবং ভয়ভীতি দেখিয়ে তাদের মোবাইল ফোনে ছবি ধারণ ও স্বর্ণালংকার নেওয়া হয়। একই সঙ্গে অভিযোগকারীকে ধারালো অস্ত্র ও লাঠি দেখিয়ে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, তাকে ভয় দেখিয়ে ধাপে ধাপে নগদ ৪৮ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ১ হাজার টাকাসহ মোট ৪৯ হাজার টাকা নেওয়া হয়। এরপরও তাকে মারধর করে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করা হয় এবং জোর করে একটি বক্তব্য দিতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আইনি পদক্ষেপ না নিতে চাপ দেয়। পরে মোবাইল ফোন ফেরত দিয়ে তাদের রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগী অভিযোগে আরও জানান, ঘটনার পর তিনি ও তার সঙ্গে থাকা গেস্টরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরিচিতদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামলে পরে থানায় এসে অভিযোগ করেন।

এ ঘটনায় অভিযোগকারী দণ্ডবিধি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা গ্রহণ, অভিযুক্তদের গ্রেপ্তার এবং ধারণকৃত ভিডিও, টাকা ও অন্যান্য জিনিস উদ্ধারের দাবি জানিয়েছেন।

ঠিকাদার আবু ছিদ্দিক বলেন, ‘আমি আমার পরিচিত দুই নারী গেস্টকে নিয়ে নৌকাভ্রমণে বের হয়েছিলাম। একজন অসুস্থ হয়ে পড়ায় মানবিক কারণে পাশের রিসোর্টে সহায়তা নিতে যাই। সেখানে গিয়ে আমাকে ও আমার গেস্টদের ভয়ভীতি দেখিয়ে আটকে রাখা হয়। জোর করে টাকা নেওয়া, ভিডিও ধারণ এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়া হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।’

বান্দারবান লামা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tags: জিম্মিমামলারিসোর্ট
Previous Post

বিশ্ব সংগীত দিবসে আর্টিস্ট ক্লাবে মুগ্ধতার সংগীত সন্ধ্যা

Next Post

৮ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

Next Post
একজন কৃষক ধানক্ষেতের পাশে কাজ করছেন, সূর্য্যর তাপের মধ্যে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

শিক্ষার্থী গ্লাস পরিধান করে বোর্ডের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই স্মার্ট গ্লাসে পরীক্ষায় নকল, এশিয়াজুড়ে উদ্বেগে সতর্কতা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT