চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্তক্ষয়ী সংঘর্ষে ভাঙ্গায় আহত অর্ধশতাধিক, তিন ঘণ্টা বন্ধ মহাসড়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 28, জুন 2026
in - টপ লিড নিউজ, জনপদ, ফরিদপুর
A A
ভাঙ্গায় সংঘর্ষের কারণে জনসমাগম ও যানজট সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের জেরে প্রায় তিন ঘণ্টা ধরে বন্ধ ছিল ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল। এতে সড়কের উভয় পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হামিরদী ও মানিকদাহ ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও শুরুতে তারা সফল হতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পুকুরিয়া বাসস্ট্যান্ডের দুই পাশে হাজারো গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুলিশের সার্কেল কর্মকর্তা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কয়েকজন পুলিশ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, পুকুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বরের সমর্থক এবং হামিরদী ইউনিয়নের সিরু মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক টিয়ার শেল নিক্ষেপ করে। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষ থামানো সম্ভব হয়নি।

তিনি আরও জানান, অতিরিক্ত পুলিশ সদস্য চেয়ে জেলা সদরকে জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বর্তমানে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি মহাসড়কের দুই পাশে আটকে পড়া হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

Tags: আহত অর্ধশতাধিকফরিদপুরভাঙ্গারক্তক্ষয়ী সংঘর্ষ
Previous Post

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

Next Post

ভারতে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা: মহররমের মিছিলে বিষাক্ত বড়িসহ আটক ১

Next Post
অভিযুক্তের ছবি ও বিষাক্ত বড়ির ছবি, আটক ১. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা: মহররমের মিছিলে বিষাক্ত বড়িসহ আটক ১

বাংলাদেশি সন্দেহভাজনের ছবি প্রকাশ, ইতালিতে পরিবারের তিনজন হত্যার ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালিতে একই পরিবারের তিনজনকে হত্যা, বাংলাদেশি সন্দেহভাজনের ছবি প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT