চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় জয়ে নকআউটে বেলজিয়াম, ড্রয়ে সঙ্গী মিশর, অপেক্ষায় ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 পূর্বাহ্ন 27, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বেলজিয়াম ফুটবল দল জয়ের উদযাপন করছে, বাংলাদেশি ফুটবল দলের সঙ্গে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচে ঘুরে দাঁড়িয়েই বিশ্বকাপের নকআউট নিশ্চিত করে ফেলল বেলজিয়াম। নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছেন কেভিন ডি ব্রুইনে-রোমেলু লুকাকুরা। অন্যদিকে গ্রুপপর্বের শেষ ম্যাচের আগেই শেষ বত্রিশে নাম লিখিয়েছে মিশর। তাদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে অপেক্ষায় আছে ইরান।

নিউজিল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেন লিয়েন্দ্রো ট্রসার্ড, বেলজিয়ানদের একটি করে গোল করেন কেভিন ডি ব্রুইনে, রোমেলু লুকাকু এবং অ্যালেক্সিস সেলেমাইকার্স। নিউজিল্যান্ডের একমাত্র গোলটি করেন এলি জাস্ট। অন্য ম্যাচে ইরানের হয়ে গোল করেন রামিন রেজাইয়ান এবং মিশরের হয়ে গোল করেন মাহমুদ সাবের।

জি গ্রুপের তিন ম্যাচ শেষে ১ জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্টে শীর্ষে বেলজিয়াম, একই সমীকরণে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে মিশর। তারা নিশ্চিত করেছে নকআউট। ৩ ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে তিনে ইরান এবং এক ড্র ও দুই হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলে তলানিতে নিউজিল্যান্ড।

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকে আক্রমণাত্মক খেলতে থাকে বেলজিয়াম। ম্যাচের ২৮ মিনিটে বেলজিয়ানদের লিড এনে দেন লিয়েন্দ্রো ট্রসার্ড, ৫০ মিনিটে তার জোড়ায় ব্যবধান দিগুণ হয়। ৬৬ মিনিটে তৃতীয় গোলটি করেন কেভিন ডি ব্রুইনে। ৮৪ মিনিটে এলি জাস্টের গোলে ব্যবধান কমায় নিউজিল্যান্ড। ম্যাচের ৮৬ মিনিটে রোমেলু লুকাকু চতুর্থ এবং ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে অ্যালেক্সিস সেলেমাইকার্স পঞ্চম গোলটি করেন বেলজিয়ামের হয়ে।

অন্যদিকে সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের পাঁচ মিনিটেই মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় মিশর। ১১তম মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল ইরানের, পেনাল্টি পায় দেশটি। তবে মেহদী তারেমির শট ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তাফা শোবির। ১৪তম মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে ইরান। ম্যাচের শেষ পর্যায় যোগ করা সময় সুজা খলিলজাদেহর গোলে এগিয়ে যায় ইরান, তবে টিভি রেফারির নির্দেশনায় মাঠের রেফারি ভিএয়ার দেখলে সে গোল হ্যান্ডবলে বাতিল হয়। ম্যাচ শেষঅবধি ড্র হয়।

Tags: ইরাননিউজিল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলজিয়ামমিশরলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা

Next Post

নরসিংদী জেলার ঐতিহ্য সুমিষ্ট ও সুগন্ধি ‘অমৃত সাগর’ কলা

Next Post
নরসিংদীর অমৃত সাগর কলার বাগান, সুগন্ধি ও সুমিষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী জেলার ঐতিহ্য সুমিষ্ট ও সুগন্ধি 'অমৃত সাগর' কলা

কাঁটাবনে বহুতল ভবনে আগুনের ঘটনা, ধোঁয়া ও অগ্নিনির্বাপক কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঁটাবনে বহুতল ভবনে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT