চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেম্বেলের হ্যাটট্রিকে বড় জয় ফ্রান্সের, নকআউটে নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট

ইরাককে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 পূর্বাহ্ন 27, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের ফুটবল দল ডেম্বেলে ও তার সতীর্থরা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছিল ফ্রান্স ও নরওয়ে। গ্রুপসেরার লড়াইয়ে বোস্টনে শেষ ম্যাচে নামে দুদল। আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডদের বিশ্রাম দিয়েই একাদশ সাজায় নরওয়ে কোচ। নিয়মিত একাদশ না খেলিয়ে ফ্রান্সের বিপক্ষে বড় হার দেখতে হয়েছে তাদের। উসমানে ডেম্বেলের হ্যাটট্রিকে ৪-১ গোলে জিতেছে ফরাসিরা। আই গ্রুপের অন্য ম্যাচে ইরাককে ৫-০ গোলে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে সেনেগাল।

গ্রুপপর্বে তিন ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ফ্রান্স। অবশ্য রাউন্ড অব-৩২ এ এখনও প্রতিপক্ষ নির্ধারণ হয়নি তাদের। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে তৃতীয় স্থানে থাকা সেরা আট দল থেকে। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে শেষ-৩২ এ আইভরি কোস্টকে প্রতিপক্ষ পেয়েছে নরওয়ে। গ্রুপ-ই থেকে রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে দলটি। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে এখনও আশা জিইয়ে রেখেছে সেনেগাল। আল খালি হাতে ফিরতে হচ্ছে ইরাককে।

বোস্টনের জিলেট স্টেডিয়ামে ম্যাচে সপ্তম মিনিটে গোল করেন ডেম্বেলে। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। আর ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। চলতি বিশ্বকাপে তৃতীয় হ্যাটট্রিক এটি। এর আগে হ্যাটট্রিক করেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও কানাডার জোনাথন ডেভিড।

আর বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডের দ্বিতীয় এটি। ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেন অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্ট, সেটিই দ্রুততম।

অবশ্য ম্যাচে ২১ মিনিটে একটি গোল করে নরওয়ের ব্যবধান কমান থেলো আসগার্ড। এরপর দ্বিতীয়ার্ধের যোগকরা সময়ের চতুর্থ মিনিটে চতুর্থ গোলটি করেন ডিজায়ার দুয়ে। পরে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স।

অন্যদিকে টরন্টোর বিএমও ফিল্ডে ১০জনের ইরাকের বিপক্ষে গোল উৎসব করে সেনেগাল। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করেন হাবিব দিয়ারা। ১৩ মিনিটে রেবিন সুলাকা লাল কার্ড দেখলে ১০জনের দলে পরিণত হয় ইরাক। এরপর প্রথমার্ধ পর্যন্ত ১-০ গোলে সেনেগালকে আটকে রাখে এশিয়ার দেশটি।

বিরতির পর ফিরে ৫৬ ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইলা সার। ৫৯ ও ৭১ মিনিটে জোড়া গোল করেন পাপা গুয়ে। ৮২ মিনিটে কফিনের শেষ পেরেক এটে দেন ইলিমান এনদিয়ায়ে। ৫-০ গোলে জয় তুলে নেয় সেনেগাল।

Tags: আইভরি কোস্টইরাকডেম্বেলেনরওয়েফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেনেগালসেমিলিড ২০২৬
Previous Post

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post

বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডে ডেম্বেলে

Next Post
ফ্রেঞ্চ ফুটবলার ডেম্বেলে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডে ডেম্বেলে

উরুগুয়ে ও স্পেন দলের খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেপ ভার্দের ইতিহাস, উরুগুয়েকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT