চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে ভারতের সাথে পারল না বাংলাদেশ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 অপরাহ্ন 25, জুন 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও উইকেটরক্ষক খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। ম্যানচেস্টার ইউনাইটেডে হওয়া ম্যাচে ৫ উইকেট ও ১৯ বল হাতে রেখে জয় তুলেছে হারমানপ্রিত কৌরের দল। চার ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে টেবিলে চারে আছে টিম টাইগ্রেস।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে তার দল। জবাবে ১৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তোলে ভারত। টেবিলে দুইয়ে উঠেছে ছয় পয়েন্ট নিয়ে দলটি।

ভারতের ওপেনার শেফালি ভার্মা ম্যাচজয়ী ইনিংস খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে ৫৩ রান, খেলেছেন ৩৪ বল, আটটি চার ও একটি ছক্কার মার ছিল। ১৮ বলে ২৩ রান করেছেন তিনে নামা স্বস্তিকা ভাটিয়া। জেমিমা রদ্রিগেজ খেলেছেন ২৬ রানের ঝড়ো ইনিংস, যা ভারতকে জয়ের বন্দরে নিয়েছে সহজে।

বাংলাদেশের রিতু মনি ২ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, রাবেয়া খান ও নাহিদা আক্তার।

এর আগে ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ওপেনার জুরাইরিয়া ফেরদৌসের থেকে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস আসে। ৩১ বলে ৫টি চারের মার ছিল তার। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক জ্যোতি। তিনি ২৭ বলে ৪টি চার মেরে আউট হন।

তৃতীয় সর্বোচ্চ ২২ রান আমে সোবহানা মোস্তারির থেকে। স্বর্ণা আক্তার ১৩ রান করলে বাংলাদেশের লড়ার সংগ্রহ দাঁড়ায়।

ভারতের পেসার রাধা যাদব নেন ৩টি উইকেট। ২টি উইকেট নেন শ্রী চারানি। একটি করে উইকেট নিয়েছেন রেনুকা সিং ও নন্দিনী শর্মা।

Tags: ইংল্যান্ডজুরাইরিয়াজ্যোতিবাংলাদেশভারতমারুফাম্যানচেস্টাররদ্রিগেজরিতুলিড স্পোর্টসশাফালিসোবহানা
Previous Post

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

Next Post

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

Next Post
জার্মান ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ পরিবর্তন নিয়ে জর্ডান ম্যাচে নামতে পারে আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT