চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 পূর্বাহ্ন 25, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল-সৌদি আরব ফুটবল ম্যাচে জোড়া গোলের জন্য ভিনির লাফানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ৭ মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে নিলেন ভিনিসিয়াস জুনিয়র। দারুণ ছন্দে থাকা তারকা পরে গোল করলেন আরেকটি গোল। প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে খেলতে নামলেন নেইমার। সবকিছু মিলিয়ে মরক্কোর বিপক্ষে নিজেদের হতাশা ভুলে স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

মিয়ামির হার্ড রক স্টেডিয়াম বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০তে জিতেছে ব্রাজিল। ভিনির জোড়া গোলের সঙ্গে অন্য গোলটি করেছেন ম্যাথিয়াস কুনহা।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারানো মরক্কোরও ৭ পয়েন্ট, গোল পার্থক্যে দুই নম্বরে থেকে নকআউটে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে স্কটল্যান্ড। তিন ম্যাচেই হেরে বিদায় নিল হাইতি।

প্রথম দুই ম্যাচের চেয়ে ব্রাজিলের খেলায় আরও উন্নতি দেখা গেছে এই ম্যাচে। ৫৪ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্কটল্যান্ডের ১৪ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

বিশ্বকাপের নকআউট রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে নেমে ৭ মিনিটেই লিড নেয় ব্রাজিল। অবশ্য এই গোলে স্কটিশ সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনারের ভূমিকাই বেশি ছিল। তার নিয়ন্ত্রণ হারানো বল পেয়ে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে ঠেলে দিয়েছেন ভিনিসিয়াস।

২২ মিনিটে ভিনিসিয়াসের গতির কাছে পরাস্ত হয়ে ম্যাচে দ্বিতীয়বার পিছিয়ে পড়ায় আশঙ্কায় পড়ে স্কটল্যান্ড। নিজেদের অর্ধে ডিফেন্ডার জ্যাক হেন্ড্রির কাছে থাকা বল পেছন থেকে দৌড়ে নিয়ন্ত্রণে নেন ভিনি। এরপর গোলকিপারকে কাটিয়ে বল জালে ঠেলেও দেন। কিন্তু ভিএআর রিভিউয়ে ভিনিকে ফাউল ধরায় গোলটি বাতিল করা হয়।

৪৫ মিনিটে ছোট বক্স থেকে কাটব্যাক দিয়ে গোলের সুযোগ তৈরি করেন ভিনিসিয়াস। স্কটিশ ডিফেন্ডারদের বাধার মুখে একটুর জন্য কুনহা গোল পাননি। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমর্থকদের ফের আনন্দের উপলক্ষ এনে দেন সেই ভিনি। ব্রুনো গুইমারায়েসের শট খুঁজে নিচ্ছিল জাল, সেই বল লাফিয়ে ধরতে গিয়ে হাতে জমা পারেননি স্কটিশ গোলকিপার। দৌরে এসে হেডে জালে বল জড়ান ভিনিসিয়াস। দুই গোলসহ এবারের বিশ্বকাপে তার গোল হল চারটি। শেষপর্যন্ত ২-০ গোলেএগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে প্রথম কোন প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে স্কটল্যান্ড। তবে স্কট ম্যাকটমিনের হেডে বল যায় সরাসরি গোলরক্ষক অ্যালিসনের গ্লাভসে। দুই মিনিট পর হ্যাটট্রিকের সুযোগ পান ভিনিসিয়াস। দ্রুতগতিতে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি, কিন্তু ঠিকমতো শট নিতে পারেননি, তার আগেই ছুটে এসে বল ধরে ফেলেন গোলরক্ষক।

স্কটল্যান্ডের দুটি পেনাল্টির আবেদন রেফারি নাকচ করে দেয়ার পর, ৬০ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলে ব্রাজিল। পাশে থাকা স্কটল্যান্ডের এক খেলোয়াড়কে ছিটকে ফেলে, আরেকজনকে কাটিয়ে গুইমারায়েস বক্সে খুঁজে নেন কুনহাকে। এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান ২৭ বর্ষী ফরোয়ার্ড।

৭৬ মিনিটে দর্শকদের তুমুল করতালির মধ্য কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ৯৮২ দিন পর ব্রাজিলের হয়ে খেলতে নামলেন দলটির রেকর্ড গোলস্কোরার। চার মিনিট পর আরেকবার হ্যাটট্রিকের সুযোগ আসে ভিনির সামনে। এবারও তার শট ফিরিয়ে তাকে হতাশ করেন স্কটিশ গোলরক্ষক। শেষ দিকে ব্যবধান কমানোর আরেকটি সুযোগ পায় স্কটল্যান্ড। দারুণ সেভে ম্যাকটমিনের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন অ্যালিসন।

Tags: নেইমারফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলভিনিসিয়াসলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্কটল্যান্ড
Previous Post

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

Next Post

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

Next Post
ব্রাজিল ও মরক্কো ফুটবল ম্যাচের মুহূর্ত, খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

ভূমিকম্পে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT