চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 অপরাহ্ন 24, জুন 2026
in শিক্ষা
A A
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্যানেল আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসের (এমআইএস) শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিল্পক্ষেত্র ও কর্মক্ষেত্রে এর ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে “Artificial Intelligence Uses in Industry: Opportunities, Challenges and Future Workforce” শীর্ষক একটি প্যানেল আলোচনার আয়োজন করেছে।

বুধবার (২৪ জুন) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শিল্পখাতের দুইজন বিশিষ্ট অতিথি বক্তা অংশগ্রহণ করবেন। তারা হলেন—রিয়াজ উদ্দিন খান, কান্ট্রি ডিরেক্টর, এডিএ ডেটা এআই সলিউশনস লিমিটেড। মো. তাজদিকুল ইসলাম, ম্যানেজার, বিজনেস এক্সিল্যান্স অ্যান্ড প্রজেক্ট সাপ্লাই চেইন, নেসলে প্রফেশনাল বাংলাদেশ।

অতিথিরা কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, ব্যবসায়িক উদ্ভাবন, কর্মক্ষেত্রের পরিবর্তন এবং ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এছাড়া বাংলাদেশের শিল্প ও সেবা খাতে এআই-এর বর্তমান ও সম্ভাব্য প্রভাব সম্পর্কেও তারা মূল্যবান অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেছেন।

অনুষ্ঠানটির আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসের সিনিয়র লেকচারার বুশরা হুমায়রা এষা এবং লেকচারার মুনিরা পারভিন।

আয়োজকদের মতে, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা, ব্যবসা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। তাই শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ কর্মপরিবেশের জন্য প্রস্তুত করতে এবং শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যেই এই আয়োজন।

এই প্যানেল আলোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য শিল্পখাতে এআই-এর ব্যবহার, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ সম্পর্কে সম্যক ধারণা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।

Tags: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
Previous Post

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

Next Post

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

Next Post
বিশ্বকাপ ফুটবল ম্যাচে ফুটবল খেলোয়াড়দের উদযাপন ও প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

মেসি জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন, ফুটবল তারকা, আর্জেন্টিনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT