চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানের পেছনের মানুষকে জানাবে ‘গল্প আছে এখানে…’

সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 24, জুন 2026
in বিনোদন
A A
দুই ব্যক্তি বনজঙ্গলে হাঁটছেন, একজনের চোখে চশমা, অন্যজনের গেঞ্জি ও জ্যাকেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা গানের ইতিহাসে সৈয়দ আব্দুল হাদী এমন এক শিল্পীর নাম, যার কণ্ঠে প্রেম, প্রকৃতি, দেশপ্রেম, মানবিকতা ও জীবনের নানা অনুভব পেয়েছে অনন্য প্রকাশ। বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তী কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর গান, কর্ম ও জীবনের গল্প নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাইখ সিরাজ নির্মাণ করেছেন বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে…’।

এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে স্থান করে নেওয়া এই শিল্পীর জীবন, কর্ম, সংগ্রাম, শিল্প ভাবনা এবং সংগীতযাত্রার নানা অজানা অধ্যায়।

অনুষ্ঠানে খোলামেলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী স্মৃতিচারণ করেছেন তাঁর শৈশব, সংগীত জীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তাঁর প্রত্যাশা। একই সঙ্গে উঠে এসেছে তাঁর কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথ চলার নানা অভিজ্ঞতা।

প্রামাণ্যচিত্রটি নির্মাণ প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, “সৈয়দ আব্দুল হাদী যেমন একজন জনপ্রিয় শিল্পী; তেমনি তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর গান আমাদের ব্যক্তিগত স্মৃতি সামাজিক পরিবর্তন এবং জাতির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ‘গল্প আছে এখানে’-এর মাধ্যমে আমরা শুধু তাঁর সাফল্যের গল্প নয়, বরং একজন শিল্পীর চিন্তা, দর্শন, মূল্যবোধ এবং সময়কে ধারণ করার চেষ্টা করেছি। নতুন প্রজন্মের জন্যও এটি হবে একজন জীবন্ত কিংবদন্তীর অভিজ্ঞতা থেকে শেখার একটি মূল্যবান দলিল।”

প্রসঙ্গত, শাইখ সিরাজ এর আগে নায়ক রাজ রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’, শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে ‘জুঁইফুল সাবিনা’সহ বেশকিছু প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।

দুই প্রবীণ ব্যক্তি প্রকৃতির মাঝে হাঁটছেন, শান্ত ও সুস্থ জীবনধারার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ ‘গল্প আছে এখানে’ এর মাধ্যমে দর্শকরা এই আয়োজনে জানতে পারবেন কীভাবে একজন শিল্পী তাঁর প্রতিভা, সাধনা ও নিষ্ঠার মাধ্যমে কয়েক দশক ধরে মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছেন।

সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে চ্যানেল আইয়ের এই বিশেষ আয়োজন সংগীতপ্রেমী দর্শকদের জন্য হবে এক অনন্য শ্রদ্ধার্ঘ্য। তাঁর জীবন ও কর্মের অনুপ্রেরণামূলক অধ্যায় নতুন করে তুলে ধরবে বাংলা গানের এই কিংবদন্তিকে।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, আগামী ১ জুলাই সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার করা হবে ‘গল্প আছে এখানে…’।

Tags: আব্দুল হাদীচ্যানেল আইনায়করাজলিড বিনোদনশাইখ সিরাজসাবিনা ইয়াসমিনসৈয়দ আব্দুল হাদী
Previous Post

মেসিকে নিয়ে প্রশ্ন করতেই বিরক্ত হয়ে চলে গেলেন রোনালদো

Next Post

স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা

Next Post
বিশাল স্বর্ণের গহনা, বাংলার ঐতিহ্যবাহী অলংকারের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা

অভিনেতা মার্কিন প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করছেন, বিমানবন্দরে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হরমুজে আটকে থাকা নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ, টোল নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT