চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রুপপর্বে দুই রাউন্ড শেষে কারা নকআউটে, কাদের হল বিদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 24, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপপর্বে প্রতিটি দেশের দুটি করে ম্যাচ শেষ। আগের আসরগুলোতে সাধারণত এ সময়ে নির্ধারণ হয়ে যেত কোন দল পরের রাউন্ডে যাবে, কোন দল নেবে বিদায়। তবে চলতি বিশ্বকাপে এপর্যন্ত পরের রাউন্ডের ৩২ দলের টিকিট নিশ্চিত করতে পেরেছে কেবল ৭ দেশ। ২৫ দল এখনও অপেক্ষা করছে নকআউটের টিকিটের জন্য। ইতিমধ্যে ৫ দেশ বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।

এবার সবচেয়ে বড় বিশ্বকাপ। ৩২ থেকে বাড়িয়ে ৪৮ দেশের বিশ্বকাপে ম্যাচও হবে সবচেয়ে বেশি ১০৪টি। এবারই প্রথমবার নতুন দুটি নিয়ম যুক্ত করা হয়েছে। একটি হল গ্রুপপর্ব থেকে সরাসরি শেষ ষোলোতে না খেলে আগে খেলতে হবে শেষ বত্রিশে, এটাই নকআউটের শুরু। আরেকটি হল, গ্রুপে সেরা তৃতীয় স্থান। ১২ গ্রুপের থেকে প্রতিটির তিনে থাকা দলগুলোর পয়েন্টে এবং গোল ব্যবধানে এগিয়ে থাকা মেপে শীর্ষ ৮ দেশ যাবে পরের রাউন্ডে।

এপর্যন্ত বেশিরভাগে গ্রুপেই নির্ধারণ হয়নি কারা টেবিলে শীর্ষে বা দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে যাবে। ৬ গ্রুপ থেকে ৭ দেশ নকআউটে গেছে। গ্রুপ-এ থেকে মেক্সিকো, ডি থেকে যুক্তরাষ্ট্র, ই থেকে জার্মানি, জে গ্রুপ থেকে আর্জেন্টিনা, আই থেকে ফ্রান্স, নরওয়ে এবং কে থেকে কলম্বিয়া নকআউটে গেছে। আর আসর থেকে বিদায় নেয়া দেশগুলোর মধ্যে রয়েছে সি গ্রুপের হাইতি, ডি গ্রুপের তুরস্ক, এফ গ্রুপের তিউনিসিয়া, জে গ্রুপের জর্ডান এবং এল থেকে পানামা।

নকআউটের টিকিট কাটা প্রথম দল ছিল আয়োজক মেক্সিকো, এরপর নিশ্চিত করে আরেক আয়োজক যুক্তরাষ্ট্র। ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথমে শেষ বত্রিশে যায় জার্মানি। আই হল একমাত্র গ্রুপ যেখান থেকে দুটি দেশ ফ্রান্স এবং নরওয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে। লাতিন দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা সবার আগে পরের রাউন্ডে গেছে। সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাইতি।

গ্রুপপর্ব থেকে সরাসরি প্রথম বা দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ড নিশ্চিত করার হিসেবে এগিয়ে আছে গ্রুপ-এ থেকে সাউথ কোরিয়া, বি থেকে কানাডা, সুইজারল্যান্ড, সি থেকে ব্রাজিল, মরক্কো, ডি থেকে অস্ট্রেলিয়া বা প্যারাগুয়ে। ই গ্রুপ থেকে আইভরি কোস্ট। এফ থেকে সুবিধাজনক অবস্থায় আছে নেদারল্যান্ডস, জাপান এবং সুইডেন তিন দলই। জি গ্রুপ থেকে মিশর, ইরান এবং বেলজিয়াম একই অবস্থানে রয়েছে। এইচ গ্রুপে স্পেন এবং উরুগুয়ে এগিয়ে। জে গ্রুপে অস্ট্রিয়া বা আলজেরিয়ার মধ্যে এক দল দ্বিতীয় হতে পারবে। কে গ্রুপ থেকে কঙ্গো এবং পর্তুগালের মধ্যে এক দল দ্বিতীয় হওয়ার দৌড়ে আছে। এল গ্রুপ থেকে ইংল্যান্ড, ঘানা এবং ক্রোয়েশিয়ার মধ্যে সমানতালে লড়াই চলছে।

Tags: আর্জেন্টিনাজার্মানিনক আউটনরওয়েফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

Next Post

ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি

Next Post
নদীর পাড়ে হাঁটছেন একজন পর্যটক, সূর্য্যর আলোতে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি

বন্দরে অবস্থানরত একটি বিশাল তেল ট্যাঙ্কার, সমুদ্রের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলের বাজারের নতুন নিয়ন্ত্রক হতে পারে চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT