ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে ফ্রান্সে। দেশটিতে প্রচণ্ড গরমে ১৮ জনের মৃত্যু হয়েছে। ৫৪টি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইটালির রোম ও মিলানসহ ১৫টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।








