চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের জন্য রাজনৈতিক ধাক্কা, ইরান ইস্যুতে কংগ্রেসের ঐতিহাসিক সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 24, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি একটি সাদা পোশাক পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিবিসি

<strong>ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখা বা নতুন কোনো পদক্ষেপ নেওয়ার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে, এমন নির্দেশনাসংবলিত একটি ঐতিহাসিক বিল পাস করেছে মার্কিন সিনেট।</strong>

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত ভোটাভুটিতে ৫০-৪৮ ভোটে বিলটি পাস হয়। এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদও প্রস্তাবটি অনুমোদন করে।

১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ প্রণয়নের পর এই প্রথম কংগ্রেসের উভয় কক্ষ কোনো প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধ করা বা সামরিক অভিযান চালাতে কংগ্রেসের অনুমোদন নেওয়ার নির্দেশমূলক প্রস্তাব পাস করল।

বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলেও চার রিপাবলিকান সিনেটর দলের অবস্থানের বাইরে গিয়ে বিলটির পক্ষে ভোট দিয়েছেন। তারা হলেন বিল কাসিডি, লিসা মুরকোস্কি, সুসান কলিন্স এবং র‍্যান্ড পল।

অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান বিলটির বিপক্ষে ভোট দেন। রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল ও ডেভিড ম্যাককরমিক ভোটদানে বিরত ছিলেন।

প্রস্তাব অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে বা নতুন কোনো সামরিক পদক্ষেপ নিতে হলে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর আসন্ন হামলা প্রতিরোধে সীমিত সামরিক ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

এদিকে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, মাত্র ২৪ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন ইরান যুদ্ধের পেছনে বিপুল ব্যয় যৌক্তিক ছিল। বিষয়টি নিয়ে ডেমোক্র্যাট নেতা চাক শুমার ট্রাম্পের সমালোচনা করে বলেন, ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের প্রতিশ্রুতি শেষ পর্যন্ত আমেরিকান জনগণের জন্য বিভ্রান্তি, অস্থিরতা ও ক্ষয়ক্ষতি ডেকে এনেছে।

তবে বিলটির বিরোধিতা করেছেন রিপাবলিকান সিনেটর জেমস রিশ। তার দাবি, এ ধরনের প্রস্তাব সুইজারল্যান্ডে চলমান শান্তি আলোচনায় ট্রাম্পের অবস্থান দুর্বল করতে পারে এবং ইরানকে আলোচনা থেকে সরে যাওয়ার সুযোগ দিতে পারে।

হোয়াইট হাউস শুরু থেকেই বলে আসছে, ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’ অসাংবিধানিক এবং এটি প্রেসিডেন্টের ওপর বাধ্যতামূলক নয়। এছাড়া প্রশাসনের দাবি, গত ৭ এপ্রিল যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের অবসান হয়েছে।

অন্যদিকে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বলছেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের নয়।

আইন বিশেষজ্ঞদের মতে, বিলটি পাস হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো দিতে পারেন। সে ক্ষেত্রে এটি মূলত রাজনৈতিক বার্তা হিসেবে গুরুত্বপূর্ণ থাকলেও বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়বে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬বিল পাসমার্কিন সিনেট
Previous Post

দুই জয়ে নকআউটে কলম্বিয়া, আশা শেষ নয় কঙ্গোরও

Next Post

ফুটবল যাদুকর লিওনেল মেসির জন্মদিন

Next Post
লিওনেল মেসি ফুটবল জেতার পর জন্মদিন উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল যাদুকর লিওনেল মেসির জন্মদিন

ইউরোপে তীব্র তাপপ্রবাহে মানুষ সমুদ্রে স্নান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র তাপ প্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT