চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর রেকর্ডময় জোড়া গোলের রাতে পর্তুগালের গোল উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 পূর্বাহ্ন 24, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
পর্তুগাল ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডময় জোড়া গোলের রাতে উজবেকিস্তানের বিপক্ষে গোল উৎসব করেছে পর্তুগাল। দুই গোলে হরেক রেকর্ড করেছেন ৪১ বর্ষী মহাতারকা। দেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক হয়ে ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ইউসেবিওকে।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মঙ্গলবার উজবেকিস্তানকে ৫-০তে হারিয়েছে রোনালদো বাহিনী। জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠল পর্তুগাল। একটি করে ম্যাচ খেলা কলম্বিয়া ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ও ডিআর কঙ্গো ১ পয়েন্ট নিয়ে তিনে আছে। দুই ম্যাচ খেলে উজবেকিস্তান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

পর্তুগালের প্রথম সুযোগ আসে ব্রুনো ফের্নান্দেজের কাছে দ্বিতীয় মিনিটে, হাতছাড়া করে বারের বাইরে দিয়ে মারেন তারকা মিডফিল্ডার। পরের মিনিটে সুযোগ পান রোনালদো, বারের বাইরে দিয়ে মারেন তিনিও। ষষ্ঠ মিনিটে আর ভুল করেননি রোনালদো, জোয়াও ক্যানসেলোর অ্যাসিস্টে এবারের বিশ্বকাপের প্রথম গোল তোলেন মহাতারকা।

উজবেকিস্তানের বিপক্ষে প্রথম গোলে বিশ্বকাপের ইতিহাসে অনন্য রেকর্ডের মালিক হয়েছেন রোনালদো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৬টি আলাদা বিশ্বকাপে গোলের রেকর্ড গড়েছেন ৪১ বর্ষী সিআর সেভেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫ বিশ্বকাপে গোল আছে লিওনেল মেসির।

বিশ্বকাপে পর্তুগালের যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও এই গোলে হন রোনালদো। ছয় আসরে এটি ছিল নবম গোল তার। ১৯৬৬ বিশ্বকাপ থেকে ৯টি গোল করে রেকর্ডটি ছিল কিংবদন্তি ইউসেবিওর। এটিতে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী (৪১ বছর ১৩৮ দিন) গোলদাতা হয়েছেন তিনি। শীর্ষে ক্যামেরুন কিংবদন্তি রজার মিলা, ১৯৯৪ বিশ্বকাপে ৪২ বছর বয়সে গোল করেছিলেন।

১৫ মিনিটে উজবেকিস্তান বক্সের কাছে পেদ্রো নেতোকে ফেলে দিলে ফাউল পায় পর্তুগাল। সেখান থেকে বেশ খানিকটা সময় নিয়ে রোনালদো শট নেয়ার ভঙ্গি করেন, তবে শট নেন নুনো মেন্ডেস। দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় পর্তুগাল, ২-০তে এগিয়ে যায় দলটি। ম্যাচের ২৯ মিনিটে দুর্দান্ত এক গোল করেন উজবেকিস্তান ফরোয়ার্ড আজিজন গানিয়েভ। আগেই জোয়াও ক্যানসেলোকে ফাউল করায় গোলটি বাতিল করা হয়।

কিছুপর আবারও রেকর্ডের মালিক হন রোনালদো, ৩৯ মিনিটে ফের্নান্দেজের পাসে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এটির মাধ্যমে দেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন রোনালদো। ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ইউসেবিওকে (৯ গোল)। বিশ্বকাপে রোনালদোর গোলের সংখ্যা এখন ১০টি।

প্রথমার্ধে উজবেকিস্তান আরও একটি আশা জাগালেও গোল করতে পারেনি। পর্তুগালও কিছু সুযোগ তৈরির চেষ্টায় ছিল, বিরতির ঠিক আগের মিনিটে হ্যাটট্রিকের সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি রোনালদো। পরে ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল।

বিরতির পর আবারও গোলের দেখা পায় পর্তুগাল। এবার কর্নার থেকে নিজেদের জালে বল জড়ান উজবেক গোলকিপার আব্দুভোহিদ নেমাতোভ। ৪-০ গোলে এগিয়ে যান দিয়াস-ক্যানসেলোরা। দ্বিতীয়ার্ধে এক গোল দিয়ে নয় মিনিট পর হাইড্রেশন বিরতিতে যায় দুদল।

৭২ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয় রোনালদোর। উজবেকিস্তানের পেনাল্টি বক্সের ভেতর থেকে তিনি জোরাল শট নিয়ে বলটি গোলপোস্টের কোণার দিকে পাঠান, কিন্তু নেমাতভ নিচু হয়ে তা আটকে দেন।

শেষদিকে ৮৪ মিনিটে আরও একটি সুযোগ গোলে পরিণত করতে পারেননি ব্রুনো ফের্নান্দেজ। ৮৭ মিনিটে বদলি নামা রাফায়েল লিও পর্তুগালের ব্যবধান আরও বাড়ান। রাইট উইং থেকে নেলসন সেমেদোর বাড়ানো বলের নাগাল পাননি রোনালদো, বল পেয়ে নিজের প্রথম গোলের দেখা পান লিও, ৫-০তে এগিয়ে যায় পর্তুগাল। ওই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

Tags: উজবেকিস্তানগানিয়েভপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬ফের্নান্দেজবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোরোনালদোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

Next Post

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড

Next Post
ক্রিস্তিয়ানো রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড

পরাজয়ের পর ফুটবল খেলোয়াড়ের আনন্দময় প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি ফিরে এসেছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT