চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপনে বাংলাদেশজুড়ে নানা আয়োজনের ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 23, জুন 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের জন্য মার্কিন পতাকা ও স্মারক চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশজুড়ে বিভিন্ন কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ৪ জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন করবে। এ উপলক্ষে ‘ফ্রিডম ২৫০’ শীর্ষক কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের ইতিহাস, উদ্ভাবন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে তুলে ধরতে বিভিন্ন আয়োজন করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মাত্র পার্চমেন্টের পাতা এবং ৫৬টি স্বাক্ষর দিয়ে আমেরিকা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক যাত্রার সূচনা করেছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্রিডম ২৫০ শুধু অতীতের অর্জন স্মরণ করার উদ্যোগ নয়, বরং আগামী ২৫০ বছরের পথচলার জন্য নতুন প্রেরণা সৃষ্টিরও একটি উপলক্ষ। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ, প্রতিষ্ঠাকালীন আদর্শ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে গড়ে ওঠা দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে এ উদযাপনের মাধ্যমে তুলে ধরা হবে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস জানায়, স্বাধীনতা, উন্মুক্ততা এবং সমৃদ্ধির অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারিত্বও এই উদযাপনের গুরুত্বপূর্ণ অংশ হবে।

ফ্রিডম ২৫০ উদযাপনের সূচনা উপলক্ষে রাজধানী ঢাকায় বিশেষ আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে গত ১৯ মে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙে সজ্জিত ৫০টি রিকশার উদ্বোধন করেন। ‘রিকশা ডিপ্লোমেসি’ নামে পরিচিত এ উদ্যোগে ঢাকার ঐতিহ্যবাহী রিকশাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মবার্ষিকীর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এ আয়োজন বাস্তবায়নে গুলশান সোসাইটি, রিকশাচিত্রশিল্পী এবং রিকশাচালকদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে মার্কিন দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, আগামী এক বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক, শিক্ষামূলক ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচির মাধ্যমে ‘ফ্রিডম ২৫০’ উদযাপন চলবে।

Tags: মার্কিন দূতাবাসযুক্তরাষ্ট্রের স্বাধীনতা
Previous Post

প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি

Next Post

পাকা আমে জমলো তারকা আড্ডা!

Next Post
চ্যানেল আই অনলাইন এর সঙ্গে আমের সঙ্গে তারকা আড্ডা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকা আমে জমলো তারকা আড্ডা!

ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন, দর্শকদের ভিড়ে ব্যস্ত স্টেডিয়াম।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো: হাজার গোলের পথে, আবারও জ্বলে ওঠার অপেক্ষায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT