মার্কিন প্রেসিডেন্ট নন, তবে নাম তার ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত চুলের কারণে দেশ-বিদেশে আলোচনায় আসা এই অ্যালবিনো মহিষের ঠিকানা এবার বদলেছে। জাতীয় চিড়িয়াখানা ছেড়ে সে পৌঁছেছে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে, যেখানে আপাতত চলছে তার ‘ভিআইপি কোয়ারেন্টাইন’।








