চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের ‘মহা জাদু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 23, জুন 2026
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: দুই ব্যক্তি আলোচনা করছেন, পেছনে বড় পর্দায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ভিডিও দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

লোকগানকে আধুনিক রিমিক্সে নতুনভাবে তুলে ধরার ক্ষেত্রে হাবিব ওয়াহিদের জুড়ি নেই। গত বছর কোক স্টুডিও বাংলার মঞ্চে প্রকাশিত তার গাওয়া ‘মহা জাদু’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে বছর না ঘুরতেই সেই গানই এবার নতুন এক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে!

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহা জাদু’। আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ভিডিওটি তৈরি করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে। দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে নির্মিত ওই ভিডিওতে বাংলা ভাষার একটি গান ব্যবহৃত হওয়ায় বাংলাদেশি নেটিজেনরা বিষয়টিকে বিশেষ সম্মানের হিসেবে দেখছেন।

ভিডিওটি প্রকাশের পরপরই বাংলাদেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজরে আসে। অনেকেই মন্তব্য করেছেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলা গান ও বাংলাদেশের সংস্কৃতির উপস্থিতি দিন দিন আরও দৃশ্যমান হয়ে উঠছে।

বিশেষ করে বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানের ভেরিফায়েড ও অফিসিয়াল প্ল্যাটফর্মে বাংলা গানের ব্যবহারকে সাংস্কৃতিক স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংগীতপ্রেমীরা। তাদের মতে, এটি শুধু একটি গান ব্যবহারের ঘটনা নয়; বরং বাংলাদেশের সংগীত ও সংস্কৃতির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারও প্রতিফলন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম রাষ্ট্রীয় সফর। দুই নেতার বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর সেই ঐতিহাসিক সফরের আনুষ্ঠানিক ভিডিওতে যখন বাজতে শোনা যায় ‘মহা জাদু’!

প্রসঙ্গত, ‘মহা জাদু’ ছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের ষষ্ঠ গান। এতে হাবিব ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম। বাংলার আধ্যাত্মিক লোকধারা এবং ফারসি কাব্যিক আবহের সংমিশ্রণে নির্মিত গানটি প্রকাশের পরই প্রশংসা কুড়িয়েছিল।

Tags: আনোয়ার ইব্রাহিমকোক স্টুডিও বাংলাতারেক রহমানবাংলাদেশমহা জাদুমালয়েশিয়ালিড বিনোদন
Previous Post

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

Next Post

কলকাতায় ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’ নাম পরিবর্তন নিয়ে বিতর্ক কেন?

Next Post
কলকাতায় ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’ নাম পরিবর্তন নিয়ে বিতর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’ নাম পরিবর্তন নিয়ে বিতর্ক কেন?

তালেবান প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো তালেবান প্রতিনিধিদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT