চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিড়িয়াখানা থেকে কেনো সরানো হলো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 পূর্বাহ্ন 23, জুন 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বন্যপ্রাণী চিড়িয়াখানায় মহিষের ছবি, ডোনাল্ড ট্রাম্পের মতো মুখের বৈশিষ্ট্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) নেওয়া হয়েছে।

অ্যালবিনো জাতের আলোচিত মহিষটিকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে।

বিএলআরআই কর্মকর্তারা জানান, গত রোববার (২১ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

গৌতম কুমার দেব বলেন, ‘মহিষটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যেহেতু মহিষটি চিড়িয়াখানায় ছিল, তাই আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হবে। মহিষটি রোগমুক্ত কি না, সেটি নিশ্চিত হওয়া এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে এই সময়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এরপর মহিষটিকে কীভাবে গবেষণায় ব্যবহার করা যায়, সেটি নিয়ে ভাবা হবে। যেহেতু মহিষটিকে খামারিরা ফ্যাটেনিংয়ের (মোটাতাজাকরণ) জন্য তৈরি করেছিল, সে জন্য দীর্ঘ মেয়াদে এটাকে রাখা বেশ চ্যালেঞ্জের। কোয়ারেন্টাইনের পিরিয়ডটা আমরা পর্যবেক্ষণ করছি। ২১ দিন পর প্রজননের উপযোগী আছে কি না, এমন নানা বিষয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।’

গত কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল। মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে জিয়া উদ্দিনের ভাই সেটির নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে।

মহিষটিকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। পরে মহিষটিকে নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হয়।

জিয়া উদ্দিন মৃধা মহিষটি বিক্রি করেছিলেন কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছে। কোরবানির ঈদ সামনে রেখে ২৫ মে বিকেলে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটিকে কেরানীগঞ্জে নিজের বাড়িতে নিয়ে যান মনিরুজ্জামান।

ঈদের আগের দিন বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে আসে পুলিশ। প্রথমে সেটিকে কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। পরে মহিষটির ঠাঁই হয়েছিল মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়।

Tags: কোয়ারেন্টাইন
Previous Post

বিচার প্রশাসনে বড় রদবদল, ২২ বিচারক বদলি

Next Post

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমে নেই স্বস্তি

Next Post
ঢাকায় ভারী বর্ষণে যানবাহন চলাচল ব্যাহত, জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমে নেই স্বস্তি

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেকের ছবি, দুইজন পুরুষ হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT