চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে মাঠে নেই আওয়ামী লীগ, সেনাবাহিনীর কঠোর অবস্থান

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
10:03 পূর্বাহ্ন 23, জুন 2026
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বে-আইনি মিছিল, শোডাউন ও নাশকতার আশংকায় গোপালগঞ্জসহ দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২২জুন) রাতেই যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের সেনানিবাস থেকে ২জন সেনা অফিসারসহ ১৭১জন সেনা সদস্য রাত ৮টার দিকে গোপালগঞ্জে পৌঁছেছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত গোপালগঞ্জ জেলায় সেনাবাহিনী মোতায়েন থাকবে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে ইতোমধ্যে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। এ লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ আওতায় এক সপ্তাহের জন্য সেনা মোতায়েন করা হচ্ছে।

সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের পর রাত ৮টার দিকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের সেনানিবাস থেকে সেনাবাহিনীর সদস্যরা গোপালগঞ্জে এসে পৌঁছেছে।

এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের কাউকেই কোন আয়োজন করতে দেখা বা শোনাও যায়নি।

জানা যায়, শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী পলাতক ও কিছু নেতাকর্মী বিভিন্ন মামলায় কারাগারে আটক রয়েছে।

মাদক বিক্রেতাসহ নানা অপরাধের সাথে জড়িত এমন কিছু অপরাধীদের মধ্যে আতংক বিরাজ করলেও সাধারণ মানুষের জীবনযাত্রা রয়েছে স্বাভাবিক।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুলিশ সুপার আরও বলেন, এ জেলার মানুষ শান্তিপ্রিয়, তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার কোন আশংকা নেই। তারপরও জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে জেলায় পৌঁছেছে সেনাবাহিনী।

Tags: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীগোপালগঞ্জশোডাউন
Previous Post

প্রায় চার মাস পরে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’

Next Post

বিচার প্রশাসনে বড় রদবদল, ২২ বিচারক বদলি

Next Post
বিচার ব্যবস্থার গ্লাসে গজল, বিচারক গামছা হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার প্রশাসনে বড় রদবদল, ২২ বিচারক বদলি

বন্যপ্রাণী চিড়িয়াখানায় মহিষের ছবি, ডোনাল্ড ট্রাম্পের মতো মুখের বৈশিষ্ট্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চিড়িয়াখানা থেকে কেনো সরানো হলো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT