চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লোসার পাশে এমবাপে, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 পূর্বাহ্ন 23, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের ফুটবল খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন কাইলিয়ান এমবাপে। দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষেও ধারাবাহিক ফ্রান্স তারকা। জোড়া গোল করে স্পর্শ করেছেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে। দুজনের গোল সংখ্যা এখন ১৬টি করে। এমবাপের সামনে এখন কেবল লিওনেল মেসি (১৮ গোল)। রেকর্ড গড়া ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। তাতে এক ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করেছে গত আসরের রানার্সআপ দলটি।

ফিলাডেলফিয়ায় বৃষ্টি ও বজ্রপাতে দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল ফ্রান্স ও ইরাক ম্যাচ। ম্যাচের প্রথমার্ধের শেষদিকে বৃষ্টি নামে। বৃষ্টির আগে এমবাপের গোলে লিড পাওয়া ফ্রান্স ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায়। পরে স্টেডিয়ামের আশপাশে বজ্রপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে ফিফা।

বাংলাদেশ সময় রাত ৩টা ৫০ মিনিটে ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় ম্যাচটির। এরপর ভোর ৬টার দিকে গড়ায় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচের ১৪ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে গোল করেন কাইলিয়ান। বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী বাঁ পায়ের শট গোলরক্ষককে কোনো সুযোগই দেয়নি।

বিরতির পর খেলা গড়ালে ৫৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন এমবাপে। ইরাকের রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলে বল পেয়ে সহজেই তাদের জালে বল জড়ান এমবাপে। তাতেই ক্লোসার রেকর্ডে ভাগ বসান এমবাপে।

৬৬ মিনিটে তৃতীয় গোলটি পায় ফ্রান্স। মাইকেল ওলিসের পাসে বল পেয়ে ইরাক জালে বল পাঠান ডেম্বেলে। বিশ্বকাপে ডেম্বেলের প্রথম গোল এটি। ৩-০তে এগিয়ে যায় ফরাসিরা। পরে লিড ধরে রেখেই জয় নিশ্চিত করে দিদেয়ের দেশমের দল।

Tags: ইরাকফিফা বিশ্বকাপ-২০২৬ফিলাডেলফিয়াফ্রান্সবজ্রপাতবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবৃষ্টিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

ফিলাডেলফিয়ায় বৃষ্টি ও বজ্রপাত, দুই ঘণ্টার বেশি সময় স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ

Next Post

হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর বিশ্বকাপে এসেই নকআউটে নরওয়ে

Next Post
নরওয়ে ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর বিশ্বকাপে এসেই নকআউটে নরওয়ে

পুঁজিবাজারে বড় দরপতন, লেনদেন হাজার কোটির নিচে, শেয়ার দর পতনের চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুঁজিবাজারে বড় দরপতন, লেনদেন হাজার কোটির নিচে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT