চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৃশংস হামলার শিকার পঙ্কজ ত্রিপাঠির ভাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 22, জুন 2026
in বিনোদন
A A
নৃশংস হামলার শিকার পঙ্কজ ত্রিপাঠির ভাইয়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির পরিবারে এক বড় বিপর্যয় ঘটে গেছে। বিহারে নিজেদের পৈতৃক গ্রামে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে লাঠি ও লোহার রড দিয়ে প্রাণঘাতী হামলা চালানো হলো অভিনেতার ভাই বিজেন্দ্রনাথ তিওয়ারির ওপর। হামলায় গুরুতর জখম হয়েছেন তিনি।

বিহারের গোপালগঞ্জ জেলার বারৌলি থানার অন্তর্গত পঙ্কজ ত্রিপাঠির পৈতৃক গ্রাম বেলসান্দে রবিবার রাতে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। ঘটনার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বেলসান্দ গ্রামে জমি নিয়ে স্থানীয় কিছু লোকের সাথে বিজেন্দ্রনাথ তিওয়ারির বিবাদ চলছিল। রবিবার রাতে সেই বিবাদ চরম আকার ধারণ করে। একদল দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে বিজেন্দ্রনাথবাবুর ওপর অতর্কিত ও প্রাণঘাতী হামলা চালায়। লাঠির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ঘটনার পর গভীর রাতেই পঙ্কজ ত্রিপাঠির ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ‘গোপালগঞ্জ মডেল হাসপাতালে’ নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং মাথায় ও শরীরে গুরুতর চোট থাকায় চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে পাটনার একটি বড় হাসপাতালে স্থানান্তর করেন। এই মুহূর্তে সেখানেই তার চিকিৎসা চলছে।

ঘটনার খবর পাওয়া মাত্রই গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার বিনয় তিওয়ারির নির্দেশে পুলিশ বাহিনী গ্রামে পৌঁছায়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ঘটনার সাথে জড়িত এক প্রধান অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করে এবং তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হচ্ছে।

পুলিশ সুপার বিনয় তিওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘অভিযুক্তদের একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ জমা পড়লে সেই অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

Tags: পঙ্কজ ত্রিপাঠীপাটনাবলিউডবিহার
Previous Post

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

Next Post

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্নরা

Next Post
আদ্-দ্বীন হাসপাতালের প্রধান গেটের ছবি, বিদেশি ইন্টার্নরা হাসপাতালের বাইরে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্নরা

বাংলাদেশ-মালয়েশিয়ার ৩৩ বিষয়ে যৌথ বিবৃতি বিষয়ক প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-মালয়েশিয়ার ৩৩ বিষয়ে যৌথ বিবৃতি, ৯ খাতে সহযোগিতা জোরদারে সম্মতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT