চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 পূর্বাহ্ন 22, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেনের দুই ফুটবলার গোল উদযাপন করছে, আনন্দে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল শূন্য ড্র করেছিল স্পেন। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আসরের হট ফেভারিট দেশটি। মিকেল ওয়েরজাবালের জোড়া গোলে মধ্যপ্রাচ্যের দেশটিকে ৪-০ গোলে হারাল স্পেন।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ওয়েরজাবালের জোড়া গোলের পাশাপাশি গোল করেছেন লামিন ইয়ামাল। এছাড়া অন্য গোলটি সৌদি আরব ডিফেন্ডার হাসান তাম্বাক্তি নিজেদের জালে জড়িয়েছেন।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে স্পেন। একের পর এক আক্রমণ চালিয়ে ম্যাচের ১০ মিনিটে লিড পায় তারা। ওয়েরজাবালের পাস থেকে বল পেয়ে সৌদি জালে বল পাঠান ইয়ামাল। বার্সেলোনা তারকার বিশ্বকাপে প্রথম গোল এটি।

২১ মিনিটে লিড বাড়িয়ে নেন ওয়েরজাবাল। কর্নার কিক থেকে বল আসে ওলমোর দিকে, তিনি বক্সের দিকে ফ্লিক করেন। সৌদি রক্ষণভাগ বলটি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল যায় লাপোর্তের কাছে। হেড করে বলটি এগিয়ে দেন ওয়েরজাবালের দিকে। এরপর বল নিয়ে এগিয়ে গিয়ে ডান দিকের জালে বলটি জড়িয়ে দেন। মিনিট তিনেক পর দ্বিতীয় গোলটি করে স্পেন তারকা। দানি ওলমোর বাড়ানো বল জালে পাঠান রিয়েল সোসিয়েদাদ তারকা। লিড ধরে রেখে পরে বিরতিতে যায় লা-রোজ বাহিনী।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আরও একটি গোল পায় স্পেন। এবার নিজেদের জালে বল জড়ান সৌদি আরব ডিফেন্ডার হাসান তাম্বাক্তি। আলেক্স বায়েনার নেয়া কর্নার থেকে বল পান মার্ক কুকুরেয়া। ভলি শটে গোলমুখে পাঠান। সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস প্রথমে শটটি ঠেকাতে সক্ষম হলেও বলটি ফিরে গিয়ে ডিফেন্ডার তাম্বাক্তির গায়ে লেগে জালে জড়িয়ে পড়ে। ব্যবধান দাঁড়ায় ৪-০ গোলে।

এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেও গোলের দেখা পেয়েছিল স্পেন। ফেবিয়ান রুইজের বাড়ানো বল পেয়ে জালে পাঠান ফেররান তোরেস। অফসাইডে থাকার কারণে ব্যবধান আর বাড়েনি। শেষ অবধি ৪-০তে জয় তুলে নেয় স্পেন।

Tags: ইয়ামালওয়েরজাবালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬সৌদি আরবস্পেন
Previous Post

সাদিক কায়েমকে নিয়ে ফেসবুক পোস্ট ভাইরালে সমালোচনা

Next Post

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

Next Post
বিশ্বকাপের ট্রফি হাতে ধরা একজন ব্যক্তির ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

ইয়ামাল ফুটবল খেলছেন, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT