চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে বিশেষ পরিবর্তন ফিফার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 অপরাহ্ন 21, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
England ফুটবলার হ্যারি কেইন সংবাদ সম্মেলনে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ ফিফা বিশ্বকাপে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার প্রদানের ক্ষেত্রে মুসলিম খেলোয়াড়দের জন্য বিশেষ পরিবর্তন এনেছে ফিফা। ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে কিছু খেলোয়াড়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানে অ্যালকোহল ব্র্যান্ডের লোগো সরিয়ে রাখা হয়েছে।

বিশ্বকাপের ম্যাচসেরা পুরস্কারের স্পন্সর একটি বিয়ার ব্র্যান্ড। সাধারণত পুরস্কার গ্রহণের সময় খেলোয়াড়দের পেছনের ব্যাকড্রপে ওই প্রতিষ্ঠানের লোগো থাকে। তবে কানাডার ইসমায়েল কনে, কাতারের  মাহমুদ আবুনাদা, আইভরি কোস্টের ইয়ান দিওমান্ডে, ইরানের রামিন রেজায়িয়ান, মিসরের এমাম আশুর, জর্ডানের আলি ওলওয়ান, মরক্কোর ইসমায়েল সাইবারি এবং সুইজারল্যান্ডের জোহান মানজাম্বির ক্ষেত্রে সেই লোগো ব্যবহার করা হয়নি।

এর পরিবর্তে ব্যাকড্রপে শুধু ‘সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ লেখা এবং ফিফা বিশ্বকাপের প্রতীক রাখা হয়। ট্রফি একই থাকলেও স্পন্সর প্রতিষ্ঠানের লোগো দৃশ্যমান ছিল না।

২০১৮ বিশ্বকাপে মিশরের গোলরক্ষক মোহাম্মদ এল-শেনাওয়ি ধর্মীয় কারণে বিয়ার ব্র্যান্ড স্পন্সরকৃত ম্যাচসেরার পুরস্কার গ্রহণে অনীহা প্রকাশ করেছিলেন। একই কারণে অতীতে প্রিমিয়ার লিগের অনেক মুসলিম ফুটবলারও অ্যালকোহলভিত্তিক পুরস্কার গ্রহণ করেননি।

এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৬টি ম্যাচসেরা পুরস্কার দেয়া হয়েছে। তালিকায় রয়েছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড, হ্যারি কেন, মাইকেল ওলিসে ও যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন, যিনি দুবার এই স্বীকৃতি পেয়েছেন।

ফিফা আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য না করলেও মুসলিম খেলোয়াড়দের জন্য আলাদা উপস্থাপনার এই উদ্যোগকে ধর্মীয় সংবেদনশীলতার প্রতি সম্মান প্রদর্শনের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

Tags: ফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসাইবারিসেমিলিড ২০২৬হালান্ড
Previous Post

স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের বাড়তি চিন্তা ‘কার্ড-প্রিয়’ রেফারি

Next Post

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম খুনের সাথে জিয়াউল আহসানসরাসরি জড়িত ছিলেন: সেনা সদস্য ইমরুল ইমরুল কায়েস

Next Post
ইলিয়াস আলী গুমের ঘটনায় তদন্তে সেনা সদস্য ইমরুল কায়েসের জড়িত থাকার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম খুনের সাথে জিয়াউল আহসানসরাসরি জড়িত ছিলেন: সেনা সদস্য ইমরুল ইমরুল কায়েস

প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফরে গেছেন, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT