চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
12:49 অপরাহ্ন 13, মার্চ 2017
in জনপদ, টাঙ্গাইল
A A
যানজট

ভাই সেতু পাড় হলাম ৬ঘন্টায়! জানাচ্ছিলেন উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী কাঁচামাল পরিবহনকারী ট্রাক চালক আমজাদ হোসেন। তার মতো একই ভোগান্তিতে পড়েছেন এই মহাসড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার পরিবহনের চালক ও যাত্রীসাধারণ।

আর এই তীব্র ভোগান্তির মাত্রা বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার লম্বা গাড়ির লাইন ছাড়িয়ে গেছে। গতকাল থেকেই এ অবস্থা চলছে বলে জানা গেছে।

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) দায়িত্ব পাওয়ার পর পূর্বঘোষণা ছাড়াই সেতুতে টোল আদায়ের জন্য প্রতিষ্ঠানটির নিজস্ব সিস্টেম স্থাপনের জন্য রোববার দুপুরে কাজ শুরু করে। সংস্কার কাজের জন্য হঠাৎ করে টোলপ্লাজার ছয়টি বুথের মধ্যে পাঁচটি বুথ বন্ধ থাকায় যানজটের সূত্রপাত হয়। পরে তা মধ্যরাত থেকে তীব্র আকার ধারণ করে।

সোমবার সকাল ৬টার থেকে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে পরিবহনের চাপ বাড়তে থাকায় টাঙ্গাইলের করটিয়া এবং সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানজটে আটকা পড়ে বিভিন্ন ধরনের পরিবহন।

মহাসড়ক দিয়ে চলাচলকারী ট্রাক চালকদের অভিযোগ, বঙ্গবন্ধু সেতুতে পূর্ব ঘোষণা না দিয়ে নতুন সিস্টেমের নামে সেতু পাড় হতে বাড়তি টাকা আদায় করছে কর্তৃপক্ষ। বাড়তি টাকা আদায়ে কর্তৃপক্ষের সঙ্গে চালকদের তর্ক-বির্তকের কারণে সময় ক্ষেপনের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মহাসড়কে দায়িত্বপ্রাপ্ত হাইওয়ে পুলিশের একাধিক কর্মকর্তা জানান, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ আমাদের সাথে সমন্বয় না করে হঠাৎ এমন সিদ্ধান্ত নেয়ায় এমন বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মহাসড়কে চারলেনের কাজ চলায় এমনিতেই যানজট নিরসনে বেগ পোহাতে হয়। তাই বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ আগে থেকে এ বিষয়ে অবহিত করলে মহাসড়কে যানজট নিরসনে বাড়তি সব ব্যবস্থাই নেয়া যেত।
কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মি. জিয়াউর বলেন, নতুন সিস্টেমটি বিআরটিএ সার্ভারের সাথে সংযুক্ত। প্রত্যেকটি গাড়ির ব্লু-বুক অনুযায়ী পরিবহনের আকার পাওয়া যাচ্ছে সে অনুযায়ী টোল আদায় করা হচ্ছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বঙ্গবন্ধু সেতুর সহকারি প্রকৌশলী মো. ওয়াশিম আলী জানান, বিবিএ থেকে নতুন সিস্টেম চালুর জন্য চিঠি ইস্যু করা হয়েছে। সে অনুযায়ী নতুন নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান সিএনএস তাদের কাজ শুরু করেছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে হঠাৎ করে সিস্টেম পরিবর্তন করার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল ৬টার পর থেকে যানজটের ভয়াবহ আকার ধারন করেছে। এখন পর্যন্ত যানজট অব্যাহত আছে। মহাসড়কে পরিবহনের চাপ থাকায় কখন নাগাদ যানজট নিরসন তা সঠিক বলা যাচ্ছে না।

 

Previous Post

আজ লক্ষ্মীপুর যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Next Post

একটি হুইল চেয়ার ও প্রথম টেস্টের শিহরণ

Next Post

একটি হুইল চেয়ার ও প্রথম টেস্টের শিহরণ

মাদকাসক্ত ছেলের হাতে মা'সহ দু’জন খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT