চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-আর্জেন্টিনা বা স্পেন-ফ্রান্স নয়, ইব্রার বিশ্বচ্যাম্পিয়ন কে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 21, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
একজন পুরুষ হাসিমুখে দেখছেন, ব্যাকগ্রাউন্ডে খেলার মাঠ ও দর্শক।. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে বিশ্বকাপ। ইতিমধ্যে আয়োজক মেক্সিকো ও যুক্তরাষ্ট্র, সঙ্গে জার্মানি নিশ্চিত করে ফেলেছে পরের রাউন্ড। নকআউটের সব দলের দেখা এখনও মেলেনি, এরমাঝে অনেকে সমীকরণও মেলাতে শুরু করেছেন চ্যাম্পিয়নের। সুইডেন কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ সম্ভাব্য চ্যাম্পিয়ন বেছে নিয়েছেন। সেখানে নেই ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন বা ফ্রান্সের নাম।

ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দীর্ঘ পথ পাড়ি দেয়া একটি দল। ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে চলতি আসরে প্রথমবার টানা দুটি ম্যাচ জিতেছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ এবং প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলে জেতার পর ইব্রাহিমোভিচ বিশ্বাস করছেন, যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জয়ের বড় দাবিদার। তার মতে, মার্কিনীদের প্রয়োজনীয় গতি, আত্মবিশ্বাস এবং ঘরের মাঠের সমর্থন রয়েছে। সিয়াটলে অজিদের হারানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে।

ইব্রা বলেছেন, ‘যদি বিশ্বাস না করে থাকেন, তাহলে আবার বলছি, বিশ্বাস করতে শুরু করুন। পুরো দেশ তাদের পেছনে আছে, এবং যখন এই সমর্থন থাকে, তখন হারানো কঠিন। তারা ভালো খেলছে। সত্যি বলতে, অস্ট্রেলিয়া কোন হুমকি ছিল না।’

‘আগেও বলেছি, বিশ্বকাপের আগে যা কিছু ঘটেছে তা কোন ব্যাপার না। এখন কী হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। এখন তাদের যে গতি আছে, সেটাই প্রয়োজন। তাদের শুধু প্রতিটি ম্যাচে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। তৃতীয় ম্যাচে কী হয় দেখা যাক। যেহেতু তারা যোগ্যতা অর্জন করেছে, তাই কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারে। সবকিছু ভালোই মনে হচ্ছে।’

Tags: আর্জেন্টিনাজ্লাতান ইব্রাহিমোভিচফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে বাড়িছাড়া করার অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

Next Post

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

Next Post
প্রখ্যাত ফুটবল কোচ আবদুস সাদেকের ছবি, বাংলাদেশের প্রথম হকি কাণ্ডারি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের দল, দেশের পতাকাসহ, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT