চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:23 অপরাহ্ন 20, জুন 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, পাকিস্তানকে দাপটে হারানোর পর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্বশীল ব্যাটিং করলেও নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে দল। তবে স্বর্ণা আক্তারের ২২ বলে ঝড়ো ৩৯ রানে লড়াই করার মতো সংগ্রহ পায় টিম টাইগ্রেস। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলার গতি হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত ২৩ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। এটি চলতি আসরে লাল-সবুজদের দ্বিতীয় জয়।

সাউদাম্পটনে শনিবার টসে জিতে আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রানের সংগ্রহ গড়েন ঋতু-শারমিনরা। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। তাতে এবারের আসরে টানা তিন ম্যাচেই পরাজয়ের স্বাদ পেল তারা।

বল হাতে বাংলাদেশের শুরুটা দারুণ করেন মারুফা আক্তার। নতুন বলে দুর্দান্ত সুইং আর গতিতে ইনিংসের প্রথম ওভার মেইডেন পান এই পেসার। তবে উইকেট পেতে অষ্টম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। নাহিদা আক্তার ভাঙেন ৪৯ রানের উদ্বোধনী জুটি।

এরপর দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণে যান জ্যোতি। একের পর এক সাফল্য আসতে থাকে বাংলাদেশের। রাবেয়া খান-সানজিদা আক্তার মেঘলারা বেশ মিতব্যয়ী ছিলেন। ফলে চাপে পড়ে পাকিস্তান। শেষদিকে প্রয়োজনীয় রানরেট মেটাতে আক্রমণে যায় তারা। তাতে উল্টো দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।

বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার। রাবেয়া ও ঋতুমনি নেন একটি করে উইকেট।

১৩ রানে তিন টপ অর্ডারকে হারিয়ে ভালো বিপদে পড়ে বাংলাদেশ। দিলারা আক্তার ৫, জুয়াইরিয়া ফেরদৌস ৭ ও শারমিন আক্তার ফেরেন শূন্য রানে। অধিনায়ক জ্যোতি ও সোবহানা মোস্তারি উইকেট ধরে খেলার চেষ্টা করেন। তাদের ধীরগতির ব্যাটিংয়ে শেষপর্যন্ত অলআউট না হলেও বোর্ডে খুব বেশি রান আসেনি।

জ্যোতির ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩৬ রান এবং ১৯ বলে ২২ রান করে ফেরেন মোস্তারি। তবে ১৭৭ স্ট্রাইকরেটে স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংসে ভর করে শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১২৩ রানের পুঁজি পায় লাল-সবুজ দল। ২২ বলে অপরাজিত ৩৯ রান করেন স্বর্ণা। ৪ বলে ৪ রান করে অপরাজিত থাকেন রাবেয়া খান।

পাকিস্তানের হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন ফাতিমা সানা। সাদিয়া ইকবাল, তাসমিয়া রুবাব, নাশরা সান্ধু ও তুবা হাসান নেন একটি করে উইকেট।

Tags: জ্যোতিপাকিস্তানবাংলাদেশমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
Previous Post

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

Next Post

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

Next Post
দ্য সিটি অফ জয় সিনেমার পোস্টার যেখানে একটি শিশু ও একজন পুরুষ বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

নেদারল্যান্ডসের ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT